নতুন বছরের আলো, কমে আসা হায়াত এবং জাগ্রত হৃদয়ের ডাক
নতুন বছরের আলো, কমে আসা হায়াত এবং জাগ্রত হৃদয়ের ডাক মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা আজ জানুয়ারি মাসের ১ তারিখ, ২০২৬ সাল। ক্যালেন্ডারের পাতা উল্টে গেছে। একটি নতুন সংখ্যা, নতুন বছর, নতুন সম্ভাবনা নিয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। চারপাশে খুশির আমেজ—নতুন বছর পেয়েছি বলে আমরা আনন্দিত। মনে হচ্ছে, এবার সবকিছু নতুন করে সাজাবো। বাড়িঘর নতুনভাবে গুছাবো, পড়াশোনার টেবিল নতুন করে পরিষ্কার করবো, রুমের দেয়ালে নতুন রঙ লাগাবো, আলমারির ভেতর পুরোনো কাগজ ফেলে দিয়ে নতুন স্বপ্ন রাখবো। নতুন বছর মানেই আমাদের জীবনে একধরনের উৎসব। আত্মীয়স্বজন আসবে, বন্ধু-বান্ধব আসবে, মেহমানের আনাগোনা বাড়বে। ঘরে ঘরে রান্নার ঘ্রাণ ছড়াবে। হরেক রকমের খাবার—মিষ্টি, ঝাল, নানান স্বাদের পদ। হাসি, গল্প, ছবি তোলা, শুভেচ্ছা বিনিময়—সব মিলিয়ে জীবন যেন একটু বেশি রঙিন হয়ে ওঠে। কিন্তু এই সব খুশির মাঝেও একটি নীরব সত্য দাঁড়িয়ে থাকে আমাদের সামনে—নতুন বছর এসেছে, কিন্তু আমাদের হায়াত কমে গেছে। আমরা খেয়াল করি না। আমরা শুধু বলি—“আরেকটা বছর পেয়ে গেলাম।” কিন্তু সত্য হলো, আরেকটা বছর হারিয়ে গেল। যদি আমার বেঁচে থাক...