পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার গুরুত্ব
পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার গুরুত্ব মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা (দ্বীনের দ্বীপ্তি) আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক পরিবেশ ও সামগ্রিক মুসলিম সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দুঃখজনক হলেও সত্য—এই বিষয়টিই আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত। আর সেই বিষয়টি হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা । নামাজ একজন মুমিনের পরিচয়, ঈমানের স্তম্ভ এবং দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি। কুরআন ও হাদিসে নামাজের যে গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে, তা জানার পরও আমরা যে উদাসীনতা ও গাফিলতির পরিচয় দিই—তার অধিকাংশই দেখা যায় নামাজের ক্ষেত্রেই। নামাজে গাফলতির বিভিন্ন স্তর আমাদের সমাজে নামাজের ব্যাপারে গাফিলতি বিভিন্ন রূপে প্রকাশ পায়। কেউ আছেন—যারা একেবারেই নামাজ পড়েন না। না মসজিদে যান, না ঘরে নামাজ আদায় করেন। নামাজের সাথে তাদের কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। আবার কেউ কেউ নামাজ পড়েন ঠিকই, কিন্তু জামাতের গুরুত্ব উপলব্ধি করেন না। তারা ঘরেই নামাজ আদায় করে নেন, অথচ মসজিদ তাদের থেকে খুব দূরে নয়। আরেক শ্রেণির মানুষ আছেন—যাদে...