🕌 মারকাযুল ইলমি ওয়াদ দাওয়াহ বাংলাদেশ: একটি হৃদয়ছোঁয়া আলোকদ্বীপ
🕌 মারকাযুল ইলমি ওয়াদ দাওয়াহ বাংলাদেশ: একটি হৃদয়ছোঁয়া আলোকদ্বীপ মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি আলহামদুলিল্লাহ! সেই পরম দয়ালু রব্বুল আলামীনকে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাকে এমন একটি অনন্য দীনি প্রতিষ্ঠান ে দ্বীনি ইলমের সেবায় একটানা বারোটি বছর কাটানোর সৌভাগ্য দান করেছেন—একটি নয়, দুটি নয়—বরং দীর্ঘ এক যুগ ! এমন সময়ের সাক্ষী হওয়া মানেই যেন একটি জীবন্ত ইতিহাসের অংশ হওয়া। এই দীর্ঘ সময়ে আমি বুঝেছি—এই মাদরাসা শুধু একটি ইলম শিক্ষার কেন্দ্র নয়, বরং এটি হলো রূহানিয়াতের বাগান , এটি একটি আত্মগঠনের কারখানা , এটি সেই পবিত্র ভূমি যেখানে ছাত্রেরা শুধু আলেমই হয় না, বরং আল্লাহওয়ালা হয়ে উঠে। কেউ যদি প্রশ্ন করে, “একজন ছাত্র কীভাবে একটানা বারো বছর একটি প্রতিষ্ঠানে থাকে?” আমি বলবো—এই প্রতিষ্ঠান শুধু শিক্ষা দেয় না, প্রতিটি ছাত্রকে আল্লাহর পক্ষ থেকে একটি আমানত হিসেবে বিবেচনা করে। একজন ছাত্রের ভিতর-বাহির, আমল-আখলাক, তাকওয়া-তাওয়াক্কুল, ভাষা-চিন্তা—সবকিছুকে সুন্দর করে গড়ে তোলে এমন মমতাময়ী পরশে, যে ভালোবাসার তুলনা নেই। এখানকা...