ছাত্রদের প্রতি ওস্তাদগণ এতোটা দরদীয়া হতে পারেন…
ছাত্রদের প্রতি ওস্তাদগণ এতোটা দরদীয়া হতে পারেন…
মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি
প্রিয় ভাই-বন্ধু এবং নিকটতম মানুষদের অন্যতম মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের সাথে গতকাল সাভারস্থ গেন্ডা মাদরাসায় যাওয়ার সুযোগ হয়েছিল।
মাদরাসায় ওনার সন্তান সহ আরও শত শত মুহতামিম বা মুফতী মুহাদ্দিসদের সন্তানরাও পড়াশোনা করেন। আমরা দফতরে বসার পর মুফতী শরীফ সাহেব নামে একজন ওস্তাদ আমাদের স্বাগত জানালেন।
দস্তরখানে নানারকম ফলফলাদির মাধ্যমে আমাদের আপ্যায়নের ফাঁকে ফাঁকে মুফতী সাহেব মাদরাসার শিক্ষা পদ্ধতি ও খিদমতের নানা দিক নিয়ে এমনভাবে কথা বলা শুরু করলেন যে, একবার আইয়ুবী সাহেব তাকাচ্ছিলেন আমার দিকে আরেকবার আমি তাকাচ্ছিলাম ওনার দিকে!
আপন ভুবনের সেরা বক্তা হিসেবে #সুলতানুল_ওয়ায়েজিন খেতাব পাওয়া মানুষটিও চুপ ছিলেন পুরো সময়, যেন আত্তাহিয়াতু সুরতে বসেছিলেন।
মানুষ যখন দিল থেকে কথা বলে, তখন তা অন্যের দিলে রেখাপাত করেই।
শতভাগ স্মার্টফোন মুক্ত এই প্রতিষ্ঠানটির ছাত্রদের প্রতি ওস্তাদদের দরদ, মায়া, ভালোবাসা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।
আমি বলছি না যে অন্য কোথাও নেই! অবশ্যই আছে, বরং আরও ভালোও আছে। কিন্তু এই মাদরাসার কিছু ব্যতিক্রমী উদ্যোগ ছাত্র থেকে অভিভাবক—সবাইকে মোহিত করে।
আমাদের প্রিয় মাওলানা H.M. Hanjala ভাইয়ের আপন খালুজান, দাওয়াতে তাবলীগের মুরুব্বী মাওলানা যুবায়ের সাহেব হুজুরের আপন ভায়রা ভাইয়ের প্রতিষ্ঠিত এই মাদরাসার প্রতিটি বিভাগে শতাধিকেরও বেশি ছাত্র রয়েছে।
শুধু ছাত্রদের সুবিধার্থে প্রত্যেক ওস্তাদই মাদরাসার পাশে ভাড়ায় থাকেন এবং ছাত্রদের প্রশাসনিক বিষয়াবলিও দেখভাল করেন।
ওস্তাদরা পড়াশোনা বাদ দিয়ে যেন অন্য কিছুতে মনোযোগ না দেন—সেজন্য আর্থিক বিষয়েও কর্তৃপক্ষ অত্যন্ত সচেতন ও সোচ্চার।
আমরা প্রতিজ্ঞাবদ্ধ—আমাদের মাদরাসাকেও এই আদর্শে সাজাবো ইনশাআল্লাহ।
আমি বলবো, কেউ যদি নতুন কোনো প্রতিষ্ঠান গড়তে চান, তাহলে কয়েকদিন এদের সোহবতে থাকলেই অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ।
ফেরার পথে মুফতী সাহেবের লিখিত কিতাবগুলো হাদিয়া স্বরূপ দিয়ে আমাদের অনেক দূর এগিয়ে দিলেন।
Comments
Post a Comment