ইলম অর্জনের কষ্ট ও পদক্ষেপ মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি ইলম হলো এমন এক মহামূল্যবান সম্পদ, যা আল্লাহ তাআলা তাঁর বান্দাদের মাঝে বণ্টন করেন। কিন্তু এই সম্পদ সহজে অর্জিত হয় না। শত কষ্ট, ত্যাগ ও ধৈর্যের সাগর পাড়ি দিতে হয়। কবির ভাষায়: “মণি-মুক্তা সহজে মেলে না সাগরের বুকে, ডুব দিতে হয়, তবেই ধরা দেয় রত্নভাণ্ডার।” ইলম অর্জনে আকাবীরদের কিছু নমুনা: ইতিহাসে আমরা দেখি, ইমাম বুখারী (রহ.) একেকটি হাদীস সংগ্রহ করার জন্য হাজার মাইল পথ অতিক্রম করেছেন। তিনি কখনো অনাহারে থেকেছেন, কখনো ঘুমের সময় ত্যাগ করেছেন, কিন্তু জ্ঞান অর্জনের পথে বিরত হননি। আবার ইমাম শাফেয়ী (রহ.) শৈশবে লেখার জন্য কাগজ না পেয়ে হাড়, পাতা ও কাপড়ে জ্ঞান লিপিবদ্ধ করতেন। আল্লাহর রাসূল ﷺ-ও বলেছেন: জ্ঞান কেবল শিক্ষা দ্বারা অর্জিত হয় (হাদীস: বুখারী)। এ থেকে স্পষ্ট বোঝা যায়, ইলম অর্জনের জন্য নিরন্তর চেষ্টা ও কষ্ট অপরিহার্য। ইলম অর্জনের কয়েকটি পদক্ষেপ নিয়ত শুদ্ধ করা: প্রথমেই মনে রাখতে হবে, ইলম শুধুমাত্র ...
Comments
Post a Comment