আবার কলমে হাত

 আবার কলমে হাত

বহুদিন পর আবার কলমে হাত দিলাম। কিছুদিন যাবত নানা ব্যস্ততার কারণে লেখালেখির জগৎ থেকে একটু দূরে ছিলাম। মনটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। দিন কাটলেও, কিছু যেন অপূর্ণ থাকত।

যাই হোক, অবশেষে আবার কলমে হাত দিয়েছি। কেন জানি না, কিন্তু লেখালেখি ছাড়া আমার এক মুহূর্তও ভালো লাগে না। কলম যখন হাতে আসে, তখন যেন হৃদয় জেগে ওঠে, চিন্তা ডানা মেলে, এবং আত্মা প্রশান্তি পায়। লেখালেখি করাটাই আমার নেশা হয়ে উঠেছে। আমি যত লিখি, ততই মুগ্ধ হই, ততই ভালো লাগে।

"লেখা যেন আত্মার একটি স্পন্দন—যা হৃদয় ছুঁয়ে যায়, এবং চিন্তাকে জাগিয়ে তোলে।"

আজকে এক বিশেষ দিন। মাহাদী ভাইয়ের সাথে পানসি রেস্টুরেন্টে গিয়েছিলাম। দীর্ঘদিন পর এভাবে একসাথে সময় কাটানো গেল। সেখানে চিকেন বার্গার উইথ চিজ খেলাম—মাশাআল্লাহ! অসাধারণ স্বাদ। খাবার যেমন ভালো লাগল, তারচেয়েও বেশি ভালো লাগল এই মুহূর্তটা ভাগ করে নেওয়া।

আমরা একসাথে পড়াশোনা করেছি, একসাথে কষ্ট করেছি, আর আজও আল্লাহর কৃপায় একসাথে পথ চলছি। এমন বন্ধন, এমন মুহূর্ত—নিশ্চয়ই স্মৃতির পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে।

আলহামদুলিল্লাহ! এমন আনন্দময় দিনের জন্য। এমন অনুভবের জন্য। এবং আবার লেখালেখিতে ফিরে আসার জন্য।


✍️ মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি