ذِكْرَيَاتُ الطَّلَبِ في مجالسِ العِلمِ والدَّرْسِ (ইলম ও দরসের মজলিসে স্মৃতিরাজি ও ইলমী সংরক্ষণ)

 

 ذِكْرَيَاتُ الطَّلَبِ في مجالسِ العِلمِ والدَّرْسِ (ইলম ও দরসের মজলিসে স্মৃতিরাজি ও ইলমী সংরক্ষণ) 

মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা


 ভূমিকা: الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وصحبه أجمعين، وبعد:

 আল্লাহ তা‘আলার অফুরন্ত শুকরিয়া, যিনি তাঁর অশেষ দয়ায় আমাকে ইলমের পথে চলার তাওফিক দান করেছেন এবং দরসের মজলিসগুলোকে সংরক্ষণ করার মন-মনোবল ও আন্তরিকতা দান করেছেন। মাদরাসা জীবনের প্রতিটি বছর, প্রতিটি ক্লাস, প্রতিটি হুজুরের দরস—এইসব কিছু আমার হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। যেই আলোচনা হুজুররা করেছেন বিভিন্ন মজলিসে, যেই তাহকীক, যে শব্দ-তত্ত্ব, যে নসিহতগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে—আমি সেগুলোকে কেবল কানে শুনে থেমে যাইনি বরং কলমের সাহায্যে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। আল্লাহর রহমতে বহু কিতাবের দরস, হুজুরদের মুখনিঃসৃত কৌল, ক্লাসের রত্নসম মন্তব্য, কঠিন শব্দ ও বাক্যের তাহকীক, তরজমা ও শাব্দিক বিশ্লেষণ আমার হাতে লেখা হয়েছে। এই দীর্ঘ সফরে আমি এক কাফিয়া থেকে শুরু করে শরহে বেকায়া পর্যন্ত বহু দরসের গুরুত্বপূর্ণ আলোচনা ও তাহকীকসমূহ লিখে রেখেছি। বহু কিতাবের ফাইল কম্পোজ করার সুযোগও পেয়েছি। এমনকি بعض কিতাবের প্রায় ২৪টি ফাইল পূর্ণ হয়েছে। হেদায়া, জালালাইন, কাফিয়া, কিরাতুর রাশিদাহ, মুখতাসারুল কুদুরী, নূরুল আনওয়ার, দুরুসুল বালাগাহ, আকীদাতুত তাহাবী, তরজমাতু মাআনীল কুরআন ইত্যাদি বহু কিতাবের গুরুত্বপূর্ণ দারস ও হুজুরদের তাহকীকসমূহও আমি লিখে রেখেছি। বিশেষভাবে হুজুরদের যে সকল নাম এই দরসে বারবার উচ্চারিত হয়েছে—যেমন কুমিল্লা হুজুর, লক্ষ্মীপুরী হুজুর, বরিশালী হুজুর, চাঁদপুরী হুজুর, নেত্রকোনা হুজুর, খিলগাঁও হুজুর, জুরাইন হুজুর, সিরাজগঞ্জ হুজুর, নওগাঁ হুজুর, পিরোজপুরী হুজুর, বালিয়ার হুজুর, গাজীপুরী হুজুর ইত্যাদি—তাঁদের প্রত্যেকের দরস থেকে আলাদা আলাদা মর্মবাণী ও আলোচনার অংশ আমি এই রচনায় সংযুক্ত করেছি। এই খেদমতের পিছনে আমার উদ্দেশ্য একটাই—এই ইলমী খজানা যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকে, আর আমি চলে গেলেও যেন এই ইলমের সৌরভ বেঁচে থাকে, এই দরসের আলো যেন ছড়িয়ে পড়ে। আর একথাও সত্য, “إِنَّ الْعِلْمَ حَيَاةٌ لَا يَمُوتُ”، ইলম এক জীবন্ত আলো, যা কখনো নিভে না।

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি