মোবাইল ফোন

 

✍️ মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা

মোবাইল ফোন — বর্তমান যুগের এক আশ্চর্য আবিষ্কার। আমরা মুসলমানরা এই প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করি, খারাপ কাজে নয়।

যেমন — লেখালেখি, ভালো বক্তব্য শোনা, কুরআন তিলাওয়াত, ইসলামিক ভিডিও দেখা, দরস ও দোয়া শোনা, কিংবা নতুন কিছু শেখা, এসবই মোবাইলের মাধ্যমে আজ সহজ হয়েছে।

কিন্তু যদি এই মোবাইলকে অশ্লীলতা, গীবত, খেলাধুলার আসক্তি বা সময় নষ্টের কাজে লাগানো হয়, তাহলে এই নিয়ামতই হয়ে যেতে পারে গজবের কারণ!

আল্লাহ তায়ালা কুরআনে ইরশাদ করেন —
"ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ"
— “অতঃপর সেদিন তোমাদেরকে অবশ্যই নিয়ামতসমূহ সম্পর্কে প্রশ্ন করা হবে।” (সূরা তাকাসুর: ৮)

📌 মনে রাখো! নিয়ামতের জবাবদিহি থেকে কেউ রেহাই পাবে না। তাই মোবাইল ব্যবহার করো কেবল দ্বীনের জন্য, ইলমের জন্য, উন্নতির জন্য।

তরুণ প্রজন্মের প্রতি একান্ত আহ্বান — সময়ই জীবন, সময় নষ্ট মানেই জীবন নষ্ট। দুনিয়ার প্রযুক্তি হোক আখিরাতের সোপান, না যে, ধ্বংসের কারণ!

আল্লাহ আমাদের সকলকে মোবাইলসহ সকল নিয়ামতের সঠিক ব্যবহার করার তাওফিক দান করুন। আমীন।

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি