বৃহস্পতিবার বিকেলে

 

🌧️ গতকাল বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির এক মনোরম মুহূর্তে আমি দোকানে বসে ছিলাম।

হঠাৎ মাহদি ভাই এসে হাসিমুখে জিজ্ঞেস করলেন, "ভাই, কিছু খেয়েছেন?"

আমি বিনয়ের সাথে উত্তর দিলাম, "না, এখনো কিছু খাইনি।"

সঙ্গে সঙ্গে তিনি দোকানদারকে বললেন, “দুই কাপ লাল চা দেন।”

দুজনে একসাথে চা পান করলাম — আলহামদুলিল্লাহ!

এরপর মাহদি ভাই নিজেই আমাকে চপ খাওয়ালেন।🍢

আলহামদুলিল্লাহ! আল্লাহ তাআলাই মূলত খাওয়ানোর মালিক, রিজিক দাতা

মাহদি ভাই তো শুধু ওসীলা

আল্লাহ তাঁকে দিয়েছেন মানুষকে আপ্যায়নের সৌভাগ্য

তাঁর মনটা আকাশের মতো বিশাল

তিনি মানুষকে নিজের মতো আপন ভাবেন,

আর সম্মান করেন হৃদয় থেকে


✍️ মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা, দ্বীনের দীপ্তি

Comments