নতুন বছরে পা রাখার মুহূর্ত

নতুন বছরে পা রাখার মুহূর্ত

মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা (দ্বীনের দ্বীপ্তি)
 

আর মাত্র কয়েকটি মিনিট। এই কয়েকটি মিনিটের মধ্যেই আমার জীবনের আরেকটি জন্মদিন স্মৃতির পাতায় যুক্ত হয়ে যাবে, আর নতুন একটি তারিখ—নতুন একটি বছর—আমার জীবনের দরজায় কড়া নাড়বে। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল। সময় থেমে থাকে না, বরং নিঃশব্দে আমাদের কাছ থেকে জীবনের অধ্যায়গুলো নিয়ে এগিয়ে চলে।

আজ আমি নতুন আরেকটি বছরে পা রাখলাম। এই নতুন বছরে প্রবেশের মুহূর্তে আমার হৃদয় ভরে উঠেছে কৃতজ্ঞতায়। মহান আল্লাহ তাআলা আমাকে আরও একটি বছর বেঁচে থাকার সুযোগ দিয়েছেন—এটাই তো সবচেয়ে বড় নেয়ামত। আমি তাঁর দরবারে বিনীতভাবে প্রার্থনা করি, আল্লাহ যেন আজকের এই জন্মতারিখ থেকে আগামী জন্মতারিখ পর্যন্ত আমাকে নেক হায়াত দান করেন। এমন একটি জীবন, যা হবে তাঁর সন্তুষ্টির পথে পরিচালিত।

এই নতুন বছরে আমার একটি বড় আশা ও দোয়া—ইনশাআল্লাহ, আগামী জন্মদিন আসার আগেই আমি যেন একজন পূর্ণাঙ্গ মাওলানা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি। এই ইলম যেন শুধু সার্টিফিকেটে সীমাবদ্ধ না থাকে, বরং আমার চরিত্রে, আমার আমলে, আমার কথায় ও কাজে প্রকাশ পায়।

হে আল্লাহ! আমাকে কবুল করে নিন। আমার ছোট আমলগুলোকে বড় করে দিন। আমাকে ইলমে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। আপনার দীনকে মানুষের কাছে সুন্দরভাবে তুলে ধরার শক্তি, সাহস ও প্রজ্ঞা দান করুন। আমার জ্ঞান যেন অহংকারের কারণ না হয়, বরং বিনয়ের অলংকারে সজ্জিত হয়।

এই নতুন বছরে আমি আপনার কাছেই নিজেকে সঁপে দিচ্ছি। আমার সময়, আমার শক্তি, আমার চিন্তা—সবকিছু যেন আপনার পথে ব্যয় হয়। হে রব্বুল আলামীন, আমাকে কবুল করে নিন, আমার জীবনকে আপনার দ্বীনের জন্য কবুলযোগ্য করে তুলুন।

আমীন ইয়া রব্বাল আলামীন।

Comments

Popular posts from this blog

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি

🌸 শুরু কথা: ফুলের মত সুন্দর জীবন