জীবনের ২৪টি বছর: শোকর, স্মৃতি ও আত্মসমর্পণ

জীবনের ২৪টি বছর: শোকর, স্মৃতি ও আত্মসমর্পণ

মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা (দ্বীনের দ্বীপ্তি)

আজ ফেব্রুয়ারি মাসের ২ তারিখ। ঠিক আজকের এই দিনে, ২০০২ সালে আমি এই দুনিয়ার আলো দেখেছিলাম। আজ হিসাব অনুযায়ী আমার বয়স পূর্ণ ২৪ বছর। একটি বছর নয়, দুটি নয়—দীর্ঘ চব্বিশটি বছর মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন। এটাই কি কম নেয়ামত?

প্রতিটি নিঃশ্বাসে তিনি আমাকে অক্সিজেন দান করেছেন, প্রতিটি সকালে আমাকে সুস্থ শরীর নিয়ে জাগিয়ে তুলেছেন। চলার শক্তি, বলার শক্তি, লেখার শক্তি, দেখার ও শোনার শক্তি—জীবনের প্রতিটি উপযোগী শক্তিই তিনি আমাকে দান করেছেন। এই সবকিছুই তো তাঁর অশেষ দয়া ও রহমতেরই বহিঃপ্রকাশ।

এই দীর্ঘ সময়ে আল্লাহ তাআলা আমাকে ইলমের পথে ডুবিয়ে রেখেছেন। তিনি আমাকে হাফেজে কুরআন বানিয়েছেন, আলেম হওয়ার তৌফিক দিয়েছেন। পাশাপাশি দুনিয়াবী শিক্ষার দরজাও তিনি আমার জন্য খুলে দিয়েছেন। কম্পিউটার, প্রোগ্রামিং, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট—সবকিছুই তাঁর দান। ২০২৪ সালে ইংরেজি ভাষা ও কথোপকথন শেখার সুযোগও তিনি আমাকে দিয়েছেন।

এই জীবনের পথে চলতে গিয়ে কত স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। ২০০৮ সালে বাবার ইন্তেকাল, ২০১৪ সালে হাই স্কুল ছেড়ে মাদ্রাসায় চলে যাওয়া, ২০১৭ সালে হাফেজে কুরআন হওয়া, ২০২৬ সালে মেশকাত জামাত সমাপ্ত করা— প্রতিটি ধাপই যেন আল্লাহর পরিকল্পনার এক একটি অধ্যায়।

কিন্তু আজ এই জন্মদিন আমাকে শুধু আনন্দ নয়, বরং গভীর এক বাস্তবতার কথাও স্মরণ করিয়ে দেয়। একটি বছর জীবন থেকে চলে যাওয়া মানেই— মৃত্যুর দিকে আরেকটি বছর এগিয়ে যাওয়া। আমার বয়স যত বাড়ছে, মৃত্যুর দূরত্ব তত কমছে।

এই দিনে আমি আল্লাহর দরবারে শুধু একটিই দোয়া করি— হে আল্লাহ, আমাকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আপনার ইবাদতে মশগুল থাকার তৌফিক দিন, আপনার নেয়ামতের শোকর আদায় করার শক্তি দিন, এবং আমাকে এমন জীবন দান করুন, যে জীবন আপনার সন্তুষ্টির কারণ হয়।

সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এই জন্মদিন আমার জন্য আত্মশুদ্ধি, কৃতজ্ঞতা ও আল্লাহমুখী জীবনের নতুন সূচনা হয়।

আল্লাহুম্মা আমীন।

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি