ইংরেজি ভাষার গুরুত্ব
ইংরেজি ভাষার গুরুত্ব
প্রিয় পাঠকবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে ইংরেজি ভাষা। আমরা সবাই জানি, বর্তমান পৃথিবীতে ইংরেজি এমন একটি ভাষা যা ছাড়া আধুনিক শিক্ষাজীবন, চাকরি, ব্যবসা কিংবা আন্তর্জাতিক যোগাযোগ প্রায় অসম্ভব। তাই আমাদেরকে অবশ্যই ইংরেজি শেখার জন্য গুরুত্ব দিতে হবে।
ইংরেজির বিশ্বব্যাপী মর্যাদা
পৃথিবীর ৭০০ কোটিরও বেশি মানুষের মধ্যে প্রায় ২০০ কোটির বেশি মানুষ সরাসরি বা পরোক্ষভাবে ইংরেজি ব্যবহার করে থাকে। English is considered the global language—এটি শুধু একটি কথার কথা নয় বরং বাস্তবতার প্রতিচ্ছবি। জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থায় ইংরেজি একটি প্রধান ভাষা। বিজ্ঞান, প্রযুক্তি, ইন্টারনেট এবং ব্যবসার ক্ষেত্রে ইংরেজির দখল প্রায় অর্ধেকেরও বেশি।
বাংলাদেশের প্রেক্ষাপটে ইংরেজির গুরুত্ব
প্রিয় ছাত্রবন্ধুরা, তোমাদের জন্য বলছি—বাংলাদেশে ইংরেজি শুধু একটি বিষয় নয়, বরং এটি আমাদের ক্যারিয়ার গঠনের জন্য অপরিহার্য হাতিয়ার। উদাহরণস্বরূপ, যারা Higher Education করতে চায়, তাদের TOEFL, IELTS বা অন্য কোনো ইংরেজি দক্ষতা পরীক্ষায় ভালো করতে হয়। আবার যারা বিদেশে চাকরি করতে যায়, তাদের জন্য ইংরেজি জানা মানেই বাড়তি যোগ্যতা। আজকাল এমনকি বাংলাদেশেই বেশিরভাগ বহুজাতিক কোম্পানি চাকরির বিজ্ঞপ্তিতে লিখে দেয়: “Good command in English is a must”।
শিক্ষার ক্ষেত্রে ইংরেজির ভূমিকা
আমাদের মাদরাসা ও স্কুলের ছাত্ররা প্রায়ই প্রশ্ন করে—“আমাদের ইংরেজি শিখতে হবে কেন?” উত্তরে বলি, দুনিয়ার বড় বড় গবেষণা, বই, জার্নাল এবং ইন্টারনেট রিসোর্সের অধিকাংশই ইংরেজিতে লেখা। যেমন ধরো তুমি যদি Google-এ কিছু সার্চ করো, বেশিরভাগ ফলাফল আসবে ইংরেজিতে। এখন যদি তুমি ইংরেজি না জানো, তবে জ্ঞান আহরণে পিছিয়ে পড়বে। Knowledge is power—আর সেই জ্ঞানের দরজা খোলার অন্যতম চাবি হলো ইংরেজি।
দৈনন্দিন জীবনে ইংরেজির ব্যবহার
শুধু পড়াশোনাই নয়, দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই ইংরেজির প্রয়োজন। মোবাইল ব্যবহার করো, কম্পিউটার চালাও, সফটওয়্যার ইনস্টল করো—সবখানেই ইংরেজি। Facebook, WhatsApp, YouTube কিংবা Email—সবই ইংরেজিভিত্তিক। তুমি যদি একবার খেয়াল করো, মোবাইলের প্রতিটি সেটিংসে ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন: Settings, Notifications, Display, Storage ইত্যাদি। সুতরাং বলা যায়—“Without English we cannot move smoothly in modern life”।
আন্তর্জাতিক যোগাযোগে ইংরেজির ভূমিকা
আজ যদি তুমি বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলতে চাও, ইংরেজিই সবচেয়ে সহজ মাধ্যম। একজন চীনা, একজন আরব, একজন তুর্কি কিংবা একজন জাপানির সাথে সরাসরি মাতৃভাষায় কথা বলা সম্ভব নয়। কিন্তু সবাই ইংরেজির মাধ্যমে যোগাযোগ করতে পারে। তাই বলা হয়, ইংরেজি হলো “The Bridge Language”।
ইংরেজি শেখার উপকারিতা
- ভালো ক্যারিয়ার ও চাকরির সুযোগ বৃদ্ধি
- উচ্চশিক্ষায় সফলতার পথ সহজ হওয়া
- ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি ব্যবহার সহজ হওয়া
- আন্তর্জাতিক যোগাযোগে দক্ষতা
- ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস বৃদ্ধি
ইংরেজি শেখার উপায়
শুধু বই পড়লেই ইংরেজি শেখা যায় না, বরং নিয়মিত ব্যবহার করতে হয়।
প্রতিদিন কিছু সময় ইংরেজিতে পড়া, লেখা ও বলার চর্চা করো।
যেমন: প্রতিদিন ৫টি নতুন শব্দ মুখস্থ করো, তারপর সেই শব্দ দিয়ে বাক্য গঠন করো।
উদাহরণ:
Word: Determination
Sentence: “With determination, nothing is impossible.”
এভাবে ছোট ছোট অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে ইংরেজি সহজ হয়ে যাবে।
প্রিয় ছাত্রবন্ধুরা, ইংরেজি এখন শুধু একটি বিদেশি ভাষা নয়, বরং এটি হলো জ্ঞান, প্রযুক্তি, যোগাযোগ ও উন্নতির মূল সেতু। তাই আমাদেরকে অবশ্যই ইংরেজি শেখার ব্যাপারে সিরিয়াস হতে হবে। মনে রেখো—“If you learn English, you can learn the world”। তাই দেরি না করে আজ থেকেই ইংরেজি শেখার যাত্রা শুরু করো।
লিখেছেন: মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা
Comments
Post a Comment