📚 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতিতে প্রেরণামূলক বার্তা

 📚 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতিতে প্রেরণামূলক বার্তা

দেখতে দেখতে প্রথম সাময়িক পরীক্ষার খেয়ার এসে গেছে। কুরবানীর পর থেকেই তালেবে ইলমরা প্রস্তুতি নিচ্ছে, এখন যেন ঘণ্টা বেজে উঠেছে পরীক্ষার। হে ছাত্র ভাইয়েরা, যারা এখনো অলসতা ও গাফিলতির ঘোরে আছো—জেগে উঠো! পড়ালেখায় মনোযোগী হও, কারণ:

عند الامتحان يكرم الرجل أو يهان
"পরীক্ষার সময়েই মানুষের মর্যাদা প্রকাশ পায় কিংবা লাঞ্ছিত হয়।"

আল্লাহ বলেন:

يوم تبيض وجوه وتسود وجوه
"যেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে, কিছু চেহারা মলিন হবে।"

📝 তোমার লেখা যেন পরিষ্কার হয়, পয়েন্ট আকারে উত্তর দাও, ভুল-ত্রুটি ও কাটাকাটি এড়িয়ে চল। পরীক্ষকের চোখ যেন তোমার খাতার সৌন্দর্যে প্রভাবিত হয়। নেজাম বানাও—কোন সময় কোন কিতাব পড়বে, সেটা আগেই ঠিক করো।

🤝 দুর্বল ছাত্রদের সাহায্য করো, কারণ:

"যে অন্যের উপকার করে, আল্লাহ তার উপকার করেন।"

🕌 পরীক্ষা হলের আগে দুই রাকাত সালাতুল হাজত পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করো।

اللهم انا نسالك قوه الحفظ وقوه الفهم وقوه الافهام
اللهم انا نسالك فهما صحيحا وفهما كاملا وفهما عميقا
اللهم انا نسالك النجاح في الامتحان
اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم

✍️ মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা

Comments

Popular posts from this blog

🌸 শুরু কথা: ফুলের মত সুন্দর জীবন

SSC ইংরেজি: সাধারণ ভুল ও কমন প্রশ্ন-উত্তর

ذِكْرَى رِحْلَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الطَّائِف