মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা

 

মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা

— আমার দীপ্তিময় ইলমী অভিযাত্রা —

আমি ছোটবেলা থেকেই আল-কুরআনের আলোয় নিজেকে আলোকিত করার লক্ষ্যে হিফজখানার পথ বেছে নেই। আল্লাহর অশেষ অনুগ্রহে মাত্র দুই বছরের মাঝে হিফজ সম্পন্ন করি এবং শুনানির বছরেও সাফল্যের সঙ্গে অগ্রসর হই। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে আমি কুরআনের শুদ্ধ তেলাওয়াতে “মুমতাজ” খেতাব লাভ করি, যা আমার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে।

এরপর আমি ইলমে দ্বীনের বিশাল রাজ্যে পদার্পণ করি। মিজান, নাহবেমির, হেদায়াতুন্নাহু, কাফিয়া, শরহে বেকায়া, জালালাইন সহ অসংখ্য কিতাব পাঠ করেছি অধ্যবসায়ের সাথে। দীর্ঘ এক যুগ আমি একটি মাদরাসায় থেকে শিক্ষালাভ করি, বর্তমানে জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ-এ মেশকাত জামাতের ছাত্র হিসেবে ইলমী সফর অব্যাহত রেখেছি।

লেখালেখির জগতে আমি প্রবেশ করেছি চিন্তার দীপ্তি নিয়ে। বাংলা ও আরবি—দুই ভাষায়ই বহু প্রবন্ধ রচনা করেছি, সম্পাদনা করেছি “مفتاح المنطق” ও “مفتاح العربية” নামক কিতাব। ফিকহ ও উসূলসহ বিভিন্ন বিষয়ে মুতাকাদ্দিমীনদের ধারায় চিন্তা ও গবেষণার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আমি নিজের প্রতিটি অভিজ্ঞতা ও স্মৃতিকে লিপিবদ্ধ করেছি একটি রোজনামচায়—যা ভবিষ্যতে আমার জীবনের এক উজ্জ্বল ইতিহাসে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি কলমে দীপ্তি খুঁজে পাই, চিন্তায় পাই প্রশান্তি। এ ইলমী সফর যেন কবুল হয়—এই প্রার্থনাই করি সর্বদা।

— মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি