এসো গল্পে গল্পে উসুলুল ফিকহ শিখি

 মুকাদ্দামা 

এসো গল্পে গল্পে উসুলুল ফিকহ শিখি 

মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি 

এই বইটি লেখার উদ্দেশ্য হলো যারা তালেবে ইলম এবং উসুলুল ফিকহ শিখতে আগ্রহী, কিন্তু মেধার স্বল্পতা কিংবা বিভিন্ন কিতাবের পরিপূর্ণতা বোঝার সমস্যার কারণে সহজে আয়ত্ত করতে পারছে না, তাদের জন্য সহজ ও সাবলীলভাবে বিষয়টি বোঝানো। ভবিষ্যতে যারা এই বিষয়ে তাখাসসুস করবে, তাদের জন্য যেন এটি একটি সহজ দিশারী হয়—এটাই এই বইয়ের মূল প্রয়াস।

বইটি অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় প্রস্তুত করা হয়েছে। এই বইটি তৈরি করতে গিয়ে আমি প্রায় চল্লিশ (৪০)টির মতো উসুলের কিতাব পড়েছি এবং মুতালাআ করেছি।এই কিতাব গুলো থেকে যথেষ্ট সাহায্য নিয়েছি। বিশেষ করে আল মাকতাবাতুশ শামিলা থেকে প্রচুর পরিমাণে সাহায্য ও উপকার পেয়েছি।নিচে কিতাবের নাম, মুসান্নিফের নাম (আরবিতে) এবং কিছু প্রাসঙ্গিক পরিচিতি নিচে উল্লেখ করা হলো:

  • كتاب الأصولالإمام الجويني
  • المستصفى في أصول الفقهالإمام الغزالي
  • النهاية في شرح المنهجالإمام النووي
  • البدائع والطرائقالإمام القرافي
  • الروض المربع شرح زاد المستقنعابن قدامة
  • نور الأنوار في أصول الفقهالشيخ عبد القادر الجيلاني
  • نيل الأوطار من علم الأصولمحمد بن حسن الشربيني
  • الرسالة العمليةالإمام الشاطبي
  • الكشافالإمام الزرقاني
  • شرح الزرقاني على الكشافالإمام الزرقاني
  • الفتح الربانيالشيخ محمد بن عبد الوهاب
  • المدخل إلى أصول الفقهمحمود عواد الكلام
  • এছাড়াও আরও অনেক ক্লাসিক্যাল এবং আধুনিক উসুলি গ্রন্থ পড়া হয়েছে।

এই বিষয়টির গুরুত্ব অপরিসীম। উসুলুল ফিকহ হলো ফিকহের ভিত্তি, যা ছাড়া ফিকহের বিধান বুঝা কঠিন। এই বইটি মেধারা এবং সকল শিক্ষার্থী যারা ফিকহের গভীরতা বুঝতে চান, তাদের জন্য এক অনন্য উপকরণ। বইটি লেখার সময় অনেক রাত জাগরণ, চিন্তা-ভাবনা, মুতালাআ, লেখালেখি, হাটতে-চলতে, খাওয়া-দাওয়া করতে করতে কল্পনায় সাজানো হয়েছে। অবশেষে আল্লাহর রহমতে এই বইটির জন্য যথাযথ জায়গা লাভ হয়েছে।

এই বইটি তৈরি করতে সবচেয়ে বেশি অবদান রাখেন আমাদের বরিশাল হুজুর। যাঁর কাছে আমি نور الأنوار এর দ্বিতীয় অংশ পড়েছি, যেখানে السنة والإجماع والقياس বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং نور الأنوار এর প্রথম অংশ (কিতাবুল্লাহ) আমি পড়েছি কাশিয়ানী হুজুরের কাছে। এছাড়াও أصول الشاشي আমি পড়েছি নওগাঁ হুজুরের কাছে। আলহামদুলিল্লাহ, এই কিতাবগুলো থেকে প্রাথমিক পরিচিতি পেয়ে আমার ইলমের আগ্রহ জন্মে এবং অনেক প্রশ্ন-উত্তর সৃষ্টি হয়, যা আমাকে আরও অনেক কিতাব পড়ার তাগিদ দিয়েছে। এই জন্য আমি অন্তরের অন্তস্থল থেকে তাঁদের ধন্যবাদ ও শুকরিয়া জানাই।

আল্লাহ তাদের ইলমের মধ্যে আরও বরকত দান করুন এবং তাদের কাজের ওপর আরও বারাকাহ নাজিল করুন। কারণ তাঁদের কঠোর পরিশ্রম ও মেধা ছাড়া আমি আজকের এই অবস্থানে আসতে পারতাম না। বিশেষত বরিশাল হুজুরের আলোচনাগুলো, যেগুলো আমি খাতায় কলমে সংরক্ষণ করেছি, সেগুলো আমার জন্য এক দাওয়াহ ও ইলমের অমূল্য সম্পদ।

এই বইয়ের অধিকাংশ লেখা সেই সংরক্ষিত নোট থেকে নেওয়া হয়েছে, যেগুলো যতই পড়ি ততই নতুন কিছু শিখি, নতুন প্রশ্ন ও উত্তর পাই। এই লেখাগুলোকে চিন্তা-ভাবনায় কল্পনা করতেই আমি আল্লাহর নিকট গর্বিত হই।

আগামী আলোচনা পরিকল্পনা: প্রথমে কিতাবুল্লাহ নিয়ে ৫০টি গল্প, এরপর সুন্নাহ নিয়ে ৫০টি গল্প, তারপর ইজমা নিয়ে ৫০টি গল্প, এবং শেষে কিয়াস নিয়ে ৫০টি গল্প আলোচনা করব।

এই চারটি বিভাগের মধ্যেই উসুলুল ফিকহের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনাসমূহ অন্তর্ভুক্ত থাকবে, যা গল্পের মাধ্যমে সহজবোধ্যভাবে উপস্থাপন করা হবে। এইভাবেই ৫০টি গল্পের মাধ্যমে প্রতিটি শিরোনামের আলোচনায় পাঠক পরিপূর্ণ ওয়াকিফ হবে।

আল্লাহ আমাদের সবাইকে এই কাজ কবুল করুন এবং সমস্ত ভুলত্রুটি থেকে হেফাজত করুন—আমীন।

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি