মাহদী ভাইয়ের আপ্যায়ন: হৃদয়ের তৃপ্তি
মাহদী ভাইয়ের আপ্যায়ন: হৃদয়ের তৃপ্তি
আলহামদুলিল্লাহ! গতকাল মাহদী ভাই আমাকে আপ্যায়ন করেছেন, এটা আমার জন্য ছিল অনেক বড়ো সৌভাগ্যের ও আনন্দের ব্যাপার। যদিও খাবার ছিল খুব সাধারণ—তবুও তার মধ্যে লুকিয়ে ছিল অকৃত্রিম ভ্রাতৃত্ব, আন্তরিকতা এবং ভালোবাসার এক অমূল্য উপহার।
আমাদের মাদ্রাসার পাশেই একটি ছোট হোটেল আছে, সেখানে নানা রকম তরকারি বিক্রি হয়। তার মধ্যে শুটকির ভর্তা অন্যতম জনপ্রিয়। অনেকেই শুকনো ভাতের সঙ্গে মিশিয়ে এই খাবার খেতে ভালোবাসে। আমি নিজেও খুব বেশি খাই না সাধারণত, কিন্তু গতকালকের সেই আপ্যায়নের অনুভূতি ছিল সত্যিই অসাধারণ।
এশার নামাজের পরে মাহদী ভাই হোটেল থেকে ২০ টাকার শুটকির ভর্তা নিয়ে এলেন এবং দুজন মিলে আমরা সেই খাবার ভাগ করে খেলাম। পরিমাণে কম হলেও, ভালবাসা ছিল উপচে পড়া। আলহামদুলিল্লাহ! অসাধারণ স্বাদ, অসাধারণ তৃপ্তি—এমন মুহূর্তে হৃদয় প্রশান্তিতে ভরে যায়।
আল্লাহ তাআলার দরবারে আমি মাহদী ভাইয়ের জন্য দোয়া করি। তিনি যেন তাঁর খেদমত, ইলম ও আমলকে কবুল করেন। তাঁকে উত্তম প্রতিদান দিন এবং তাঁর জীবনের প্রতিটি মুহূর্তে বরকত নাজিল করুন। তাঁকে উম্মতের এক শ্রেষ্ঠ রাহবার হিসেবে কবুল করুন এবং সমস্ত পেরেশানি থেকে হেফাজত করুন। আমীন।
✍️ লিখেছেন: মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা
Comments
Post a Comment