গল্প ৫: একটি শব্দ, দুই হুকুম

  গল্প ৫: একটি শব্দ, দুই হুকুম

🔹 আলোচ্য পরিভাষা: الحقيقة و المجاز

একদিন দরসে হুজুর বললেন, “তোমরা যদি الحقيقة ও المجاز না বোঝো, তাহলে একটা শব্দ দিয়ে কখনো ফরজ আবার কখনো মুস্তাহাব বুঝে ফেলবে, অথচ অর্থ একটাই মনে হবে।” ছাত্রদের চোখ বড় বড়। হুজুর বললেন, “উদাহরণ দেই...” এবং তখনই শুরু হলো উসূলুল ফিকহের এক অনন্য সফর।

উসুলুল ফিকহের দৃষ্টিতে একটি শব্দ কখনো তার প্রকৃত (حقيقة) অর্থে ব্যবহৃত হয়, আবার কখনো তা রূপক (مجاز) অর্থে ব্যবহৃত হয়। যদি ফিকহী রায় নির্ভর করে ভুল অর্থ গ্রহণের উপর, তবে তা শরীয়তের দৃষ্টিতে অগ্রহণযোগ্য হবে।

 মূল আলোচনা:

الحقيقة হলো এমন শব্দ যা সাধারণত তার মূলার্থে ব্যবহৃত হয়। যেমন: الأسد মানে সিংহ। আর المجاز হলো এমন ব্যবহার, যেখানে শব্দটি তার প্রকৃত অর্থে নয়, রূপক অর্থে ব্যবহৃত হয়, যেমন কাউকে সাহসী বোঝাতে বলা, “সে তো সিংহ!”। কিন্তু শরিয়ত বিষয়ক ক্ষেত্রে শব্দের অর্থ নির্ধারণ করতে হলে উসূল অনুযায়ী তা কোন ব্যবহার – الحقيقة না المجاز – তা নির্ধারণ জরুরি।

 কিতাবের হাওয়ালা:

  • شرح الكوكب المنير, محمد بن النجار, ج١، ص:١٠٢، دار الفكر
  • المستصفى, الغزالي, ج١، ص:١٤٢، دار الكتب العلمية

  •  ১০টি কুরআনের প্রয়োগ ও বিশ্লেষণ:
১. وَاسْأَلِ الْقَرْيَةَ (يوسف: 82)
❖ القرية অর্থ ‘গ্রাম’। لكن এখানে হাকিকত অনুযায়ী 'গ্রামকে' প্রশ্ন করা যায় না, বরং ‘গ্রামের মানুষ’ বোঝানো হয়েছে। এটি مجاز عقلي
২. جدارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ (الكهف: 77)
❖ দেয়াল কি চায়? এখানে ‘দেয়াল চায়’ বলা হয়েছে— এটি مجاز। ইচ্ছা দেয়ালের নয়, ভাঙনের স্বভাবের।
৩. وَالْأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا (النازعات: 30)
❖ دحا অর্থ ‘বিছানো’। কেউ যদি এটিকে حقيقة ধরে বিজ্ঞানবিরোধী বিশ্লেষণ করে, তাহলে ভুল হবে।
৪. إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ (الفجر: 14)
❖ المرصاد – “গোপনে দেখছেন” — এটি রূপক অর্থে ব্যবহৃত।
৫. فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَكِينٍ (المرسلات: 21)
❖ এখানে মজবুত জায়গা বলতে গর্ভাশয় বোঝানো হয়েছে। শব্দটি مجاز مرسل
৬. فَإِنَّكَ بِأَعْيُنِنَا (الطور: 48)
❖ “তুমি তো আমাদের চোখের সামনেই আছো” — এখানে عين বলছে, অথচ উদ্দেশ্য হিফাজত।
৭. يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ (القلم: 42)
❖ ساق (পা?) — এটা যদি হাকিকি ধরা হয়, তবে তো সমস্যা হয়ে যাবে। এটি مجاز
৮. فِي قُلُوبِهِمْ مَرَضٌ (البقرة: 10)
❖ হৃদয়ে রোগ? এখানে مجاز অর্থে মানসিক ব্যাধি বা ঈমানহীনতা বোঝানো হয়েছে।
৯. يُرِيدُونَ أَنْ يُطْفِئُوا نُورَ اللَّهِ (الصف: 8)
❖ তারা আল্লাহর নূর নিভাতে চায় — নূর মানে ইসলাম। এখানে مجاز مرسل
১০. وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيلًا (المزمل: 10)
❖ ‘সুন্দরভাবে হিজরত করো’ — এটি مجاز অর্থে বিরত থাকা বোঝানো হয়েছে।

 ১০টি হাদীস ও তার বিশ্লেষণ:

১. الحج عرفة (ترمذي)
❖ হজ মানেই কি আরাফা? না, এটি مجاز بالحصر — মূল স্তম্ভ বোঝানো হয়েছে।
২. النكاح من سنتي (ابن ماجه)
❖ এখানে نكاح শব্দটি حقيقة অর্থে বিবাহ বোঝালেও, এর সঙ্গে সুন্নাহর সম্পর্ক مجاز রূপে এসেছে।
৩. الطهور شطر الإيمان (مسلم)
❖ ‘অবশ্যই পবিত্রতা ঈমানের অর্ধেক’ — শারীরিক পরিচ্ছন্নতা নয় বরং مجاز অর্থে ইবাদতের প্রস্তুতি।
৪. الجنة تحت أقدام الأمهات
❖ ‘মায়ের পায়ের নিচে জান্নাত’ — এটা مجاز অর্থে তাদের খিদমত বোঝানো হয়েছে।
৫. إنما الأعمال بالنيات (بخاري)
❖ কাজ মানেই কি নিয়ত? না — কাজের গুণাগুণ বোঝাতে مجاز এসেছে।
৬. يد الله على الجماعة (ترمذي)
❖ আল্লাহর হাত? — এটি مجاز হেফাজত ও তাওফিক বোঝাতে।
৭. المؤمن مرآة المؤمن (أبو داود)
❖ মুমিনই মুমিনের আয়না — এখানে مجاز দ্বারা পরামর্শদাতা বোঝানো হয়েছে।
৮. الكلمة الطيبة صدقة (بخاري)
❖ শব্দ কি সদকা? এখানে مجاز مرسل এসেছে সদকার পরিণতি বোঝাতে।
৯. الجوع كافر
❖ ক্ষুধা কুফর নয় – বরং مجاز — এটা কুফরের মত অসহনীয় বোঝাতে।
১০. اليد العليا خير من اليد السفلى (بخاري)
❖ উপরি হাত মানে কি সত্যিকারের হাত? না — مجاز অর্থে দাতা ও গ্রহীতা বোঝানো হয়েছে।

শেষ কথা,,,,

  • ✅ الحقيقة و المجاز না বুঝলে ফিকহী মাসআলা নির্ধারণে বিভ্রান্তি সৃষ্টি হয়।
  • ✅ অনেক ক্ষেত্রেই রূপক অর্থই প্রকৃত উদ্দেশ্য বহন করে।
  • ✅ তাই উসূলুল ফিকহ চর্চার সময় শব্দের প্রকৃত ও রূপক অর্থ নির্ধারণ আবশ্যক।

✍️ লেখক: মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি