আল ইত্তিহাদ ফাউন্ডেশন গফরগাঁও: একটি খেদমতের নতুন দ্বার

 আল ইত্তিহাদ ফাউন্ডেশন গফরগাঁও: একটি খেদমতের নতুন দ্বার

মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি 

আলহামদুলিল্লাহ!
আল ইত্তিহাদ ফাউন্ডেশন (গফরগাঁও) ফেসবুক গ্রুপে আমাকে মডারেটর হিসেবে যুক্ত করা হয়েছে — এটি আমার জন্য এক অপার অনুগ্রহ ও আনন্দের বিষয়।

আমি, মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা, এই গ্রুপে নিয়মিত লেখালেখি করে থাকি—ইসলামি জ্ঞান, সমাজ সচেতনতা, তথ্যভিত্তিক আলোচনা ও আত্মশুদ্ধিমূলক চিন্তাধারায় অবিরাম কাজ করার চেষ্টা করি।

এটি আমার জন্য কেবল এক্টিভিটির জায়গা নয়, বরং একখণ্ড দ্বীনী ময়দান—যেখানে আমি আমার কলমের খিদমত উপস্থাপন করি।

 এই খেদমতের দরজা খুলে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ:

  • মহান আল্লাহ্‌ তা‘আলার দরবারে, যিনি আমাকে এই সুযোগ ও তৌফিক দিয়েছেন।
  • এই গ্রুপের সম্মানিত সদস্য ও পরিচালকদের কাছে, যারা আমাকে নির্দ্বিধায় গ্রহণ করেছেন।

বিশেষভাবে হৃদয়ের গভীর কৃতজ্ঞতা ও দোয়া রইল আমার প্রিয় বন্ধু জুনায়েদ হায়দার-এর জন্য, যার অসিলাতেই আজ আমি এই পরিসরে যুক্ত হতে পেরেছি।

আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে বরকত দান করুন, দ্বীনের খেদমতের তাওফিক আরও বাড়িয়ে দিন — আমীন।

🔹 আমি এই গ্রুপের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম।
🔹 ইনশাআল্লাহ, আমি চেষ্টা করবো এই প্ল্যাটফর্মে আরও নৈতিক ও ইলমি আলো ছড়িয়ে দিতে, যেন আল ইত্তিহাদ ফাউন্ডেশন হয় একটি হক ও হিকমতের শানদার মঞ্চ।

وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ
"আমার তাওফিক তো কেবল আল্লাহর পক্ষ থেকেই" — (সূরা হূদ: ৮৮)

 মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা
মডারেটর, আল ইত্তিহাদ ফাউন্ডেশন (গফরগাঁও)

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি