এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ!

 এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ!

মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি 

যে মুহূর্ত যুগান্তকারী, যে আগমন বহুদিনের প্রত্যাশার, যে সফর আমাদের জন্য আলোকবর্তিকার মতো—অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ চলে আসছে আমাদের প্রিয় মাতৃভূমিতে!

আগামী ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ—এই তারিখটি কেবল একটি দিন নয়, বরং একটি ইতিহাসের পাতায় উজ্জ্বল রূপে লেখা থাকবে ইনশাআল্লাহ। কেননা, এদিন আমাদের মাঝে আগমন করবেন বিশ্ববরণ্যে সম্মানিত, আ’লেমে রব্বানী, শাইখুল ইসলাম, জাস্টিস আল্লামা তাক্বী উসমানী হাফিযাহুল্লাহ। তিনি হলেন ইসলামী জ্ঞানসমুদ্রের অতল গহ্বরে অবগাহনকারী এক মহান মুজতাহিদ, এক বিরল প্রতিভা, যাঁর হৃদয় কান পেতে থাকে ওহির ধ্বনিতে, যাঁর কলম কথা বলে হাদীস ও ফিকহের গভীরতার ভাষায়।

এই মনীষীর পদার্পণে শুধু একটি জমিন নয়, বরং একটি জাতি আলোকিত হবে; একটি প্রজন্ম তার ইলম, হিকমত ও দূরদর্শিতার ঝলকে উদ্বুদ্ধ হবে ইনশাআল্লাহ। তিনি শুধু একজন মুফতী নন, বরং যুগের একজন ব্যাখ্যাকার, একজন হাদীস বিশারদ, একজন নীতিবাগীশ ন্যায়পথপ্রদর্শক।

আল্লাহ তা‘আলা হযরতের এ সফরকে কবুল করুন,

তাঁর সুস্থতা ও দীর্ঘ হায়াতের দোয়া করি, যেন তিনি আমাদের মাঝে নিরাপদে আগমন করেন এবং এই দুর্লভ সফর আমাদের জাতির জন্য বরকত, জ্ঞান ও হিদায়াতের অফুরন্ত খনি হয়ে ওঠে।

📍 স্থানঃ

সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি