আল্লামার সাথে সাক্ষাৎ ও হিদায়াতের আরজি

 আল্লামার সাথে সাক্ষাৎ ও হিদায়াতের আরজি

মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা 

ডক্টর ইউনুস সাহেব নিজেও হয়তো কখনো কল্পনা করেননি—একদিন তিনি এমন এক মনীষী আলিমের সান্নিধ্য লাভ করবেন, যার প্রতিটি বাক্য দীনের ঘ্রাণে ভরা, যার প্রতিটি নিঃশ্বাস ইলম ও হিদায়াতের সৌরভ ছড়ায়। হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব (হাফিযাহুল্লাহ) এর সঙ্গে কেবল সাক্ষাৎই নয়, বরং মুসাফাহ করার সৌভাগ্য লাভ করা—এ যেন কল্পনার গণ্ডি পেরিয়ে এক অপার বাস্তবতা!

এমন এক মুমিনের সঙ্গে আমাদের রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ—তা কত সহজেই বাস্তব হলো! অথচ এই মহান ব্যক্তির দরবারে পৌঁছা অনেক আলেম ও তালিবুল ইলমের জন্যও দুঃসাধ্য হয়ে থাকে। এই সাক্ষাৎ যেন নিছক একটি আনুষ্ঠানিকতা না হয়, বরং আল্লাহ তা'আলা এই উপলক্ষে রাষ্ট্রপ্রধানের অন্তরে হিদায়াতের দ্বার খুলে দেন, দীনের দিকে কিছুটা হলেও তাঁর অন্তর ঝুঁকে পড়ে— এই আমাদের গভীর প্রার্থনা।

🕊️ দোয়া ও হুসনে-খাতিমার আরজি:

হে আল্লাহ! আমাদের রাষ্ট্রের নেতৃত্বকে আপনি হিদায়াত দান করুন, সত্য বুঝার তাওফীক দিন।
যাঁরা দ্বীনদার, তাঁদের আপনি রক্ষা করুন, তাদের মর্যাদা দিন, আর যাঁরা পথভ্রষ্ট, তাদের সঠিক পথে ফিরিয়ে আনুন।
আমাদের অন্তরকে আপনি কল্যাণের দিকে ফিরিয়ে দিন। আমাদের জীবনের প্রতিটি ধাপ হোক আপনার সন্তুষ্টির ছায়াতলে।
আমাদের সকলের হায়াত হোসনে-খাতিমা দিয়ে শেষ করুন। আমাদের কবুল করুন—ইলম, আমল ও ইখলাসের পথে।
আমিন।

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি