যোগ্যতার কথা ও তালিবে ইলমের দায়িত্ব
যোগ্যতার কথা ও তালিবে ইলমের দায়িত্ব
মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি
প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়ে তৈরি করেছেন। যোগ্যতার বাইরে কেউই নেই। এ কথা বলার সুযোগ নেই যে “আল্লাহ তো আমাকে যোগ্যতা দেননি, আমি কিভাবে কাজ করব?”
আসলে আমি কাজ করি না বলেই মনে করি যে আমার যোগ্যতা নেই। কিন্তু আমি যদি কাজ শুরু করি, দেখব আমি অবশ্যই সক্ষম।
আমরা চেষ্টা করি না, আমরা শক্তি ব্যয় করতে চাই না, তাই মনে করি আমার দ্বারা কিছুই হবে না। বহু মাদ্রাসার ছাত্র এমন রয়েছে যারা ভাবে: “আমার দ্বারা তো কিছুই হবে না, আমি তো দরস বুঝি না, তাকরীর লিখতে পারি না।”
শয়তান ধোঁকা দেয়, যেন আমাকে ইলম থেকে বঞ্চিত করে।
আজ আমি যেটা বলতে চাচ্ছি, তা হলো: তালিবে ইলম ভাইয়েরা লেখালেখিতে আগ্রহী নন। অথচ একটু হিম্মত করলেই এটা সহজ হয়ে যায়। নিজের যোগ্যতাকে বিকাশ করা প্রয়োজন।
আমার যোগ্যতা কেউ প্রকাশ করবে না, আমাকে নিজেকেই করতে হবে। আমি লেখালেখি করি — রোজনামচা লিখি, দরবারের আলোচনা লিখি, হুযুরকে দেখাই, মুরুব্বিকে দেখাই, পরামর্শ নেই। এইভাবেই লিখনীর শক্তি বৃদ্ধি পায়।
আমি ১০-১২ বছর ধরে ইলম শিখলাম। এখন এই ইলমকে তো মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। আমি লিখব, আমার লেখা বই হবে। এভাবেই মানুষ উপকৃত হবে এবং ইসলাম শক্তিশালী হবে।
একদিন আমি মৃত্যুবরণ করব, কিন্তু আমার লেখা থেকে মানুষ আজীবন ফায়দা পাবে।
Comments
Post a Comment