তালেবে ইলমের আদর্শ ও মুতালাআর গুরুত্ব
তালেবে ইলমের আদর্শ ও মুতালাআর গুরুত্ব
মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি
আমাদের তালেবে ইলমদের মাঝে একটি গুরুতর রোগ ছড়িয়ে পড়েছে—আমরা অনেকেই দরসের বাইরে মুতালাআ করতে চাই না। ইলমের পরিধি সীমাবদ্ধ রাখি শুধুমাত্র দরসের কিতাবগুলোর মধ্যেই, যা একেবারেই সমীচীন নয়। এর ফলে অনেক অজানা বিষয় আমাদের ইলমের বাইরে থেকে যায়।
যদি মাদ্রাসায় চলাকালীন সময়ে দরসের পড়া আয়ত্ত করতে গিয়ে বা মুতালাআ করতে গিয়ে সময় না পাই, তাহলে অন্তত বিরতিতে বাসায় অল্প অল্প মুতালাআ করার সুযোগ তো তৈরি করা যায়। হ্যাঁ, সেটা বাংলা কিতাব হোক বা অন্য ভাষার।
“আমাদের ইলম ভাইয়েরা, যারা মাওলানা মুফতি আব্দুল মালেক সাহেব হুজুর-এর কিতাব গুলো মুতালাআ করে শেষ করেছেন, তারা জানেন তালিবানে ইলম পথ ও পাথেয় আমরা কয়েকদিনেই মুতালাআ করে শেষ করতে পারি।”
আসলে আমাদের গুরুত্বই নেই, যার ফলে এই কিতাব পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয় না। কিন্তু কোন তালেবে ইলমের উচিত নয় যে, সে আব্দুল মালেক সাহেব হুজুরের কিতাব গুলো পড়বে না। আমি মনে করি, হুজুরের সব কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত মুতালাআ করা ফরজ। কারণ হযরত মুফতি আব্দুল মালেক সাহেবের এই কিতাব গুলো পড়লে ইলম অর্জনের মানসিকতা ও মেহনত করার মনোভাব তৈরি হয়।
সুতরাং, আমাদের তালেবে ইলমদের প্রত্যেকের উচিত হুজুরের সমস্ত কিতাব অধ্যয়ন করা এবং নিজেদের ইলমের পরিধি বিস্তৃত করা। এতে আমাদের অন্তর জাগ্রত হবে, মেধা উজ্জ্বল হবে এবং সত্যিকারের ইলম অর্জন সম্ভব হবে।
Comments
Post a Comment