একটি তাহকীকি ও ইলমী আলোচনা

 

 علوم عالية و علوم آلية: একটি তাহকীকি ও ইলমী আলোচনা

প্রস্তুতকারক: মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা
প্রসঙ্গের অনুরাগ ও প্রস্তুতির সূচনা: বুধবার, ২৬ জুলাই ২০২৩

🔹 ভূমিকা

إلْمُ الدِّينِ-এর বিশাল জগতে কিছু জ্ঞান সরাসরি القرآن والحديث থেকে الأحكام، العقيدة، الأعمال নির্ধারণে ব্যবহৃত হয়, আবার কিছু জ্ঞান সেই মূল উৎস বোঝার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। এ দুটি ভাগকেই উলামায়ে কেরাম যথাক্রমে "العلوم العالية" ও "العلوم الآلية" বলে অভিহিত করেছেন।

 ১. تعريف وبيان - সংজ্ঞা ও ব্যাখ্যা

العلوم العالية – উলূমে আলিয়া

এগুলো সেই জ্ঞান যা القرآن، الحديث، العقيدة و الفقه-এর মূল বিষয়ে সরাসরি প্রয়োগ হয়। দ্বীনের মূল কাঠামো এই জ্ঞানভাণ্ডার থেকেই গঠিত।

  • تفسير القرآن
  • علم الحديث
  • العقيدة والتوحيد
  • الفقه
  • أصول الفقه

العلوم الآلية – উলূমে আ’লিয়্যাহ/আলিয়াহ

এগুলো হল সেই সহায়ক বিষয়সমূহ, যার মাধ্যমে উচ্চতর ইলম সহজ, গভীর ও বিশুদ্ধভাবে বোঝা যায়।

  • النحو
  • الصرف
  • المنطق
  • البلاغة
  • فقه اللغة

 উদ্দেশ্য ও কার্যকারিতা

العلوم العالية হলো মূল লক্ষ্য—এই জ্ঞান দ্বীনের ভিত নির্মাণ করে। আর العلوم الآلية সেই সিঁড়ি, যেটা ব্যবহার করে লক্ষ্যস্থলে পৌঁছানো যায়।

قال الزركشي في البحر المحيط: "العلوم قسمان: آلية ومقاصدية، فالمقاصد كالتفسير والحديث، والآلات كالنحو والمنطق".

(البحر المحيط في أصول الفقه، الزركشي، ج1، ص7)

العلوم العالية মূল লক্ষ্য, আর العلوم الآلية সে লক্ষ্য অর্জনের হাতিয়ার।”
— البحر المحيط, ইমাম যারকশী (রহ.)

 কিতাবসমূহে আলোচনা

  • إرشاد الفحول (ইমাম শাওকানী)أصول الفقه-এর প্রসঙ্গে এ দুই শাখার মৌলিকতা বর্ণনা করেছেন।
  • البحر المحيط (ইমাম যারকশী)العلوم المقاصديةالعلوم الآلية-এর মাঝে পার্থক্য স্পষ্ট করেছেন।
  • مقدمة ابن خلدونالعلوم এর শ্রেণিবিন্যাস এবং সামাজিক প্রয়োগ নিয়ে বিস্তৃত আলোচনা।
  • كشف الظنون (হাজী খলিফা) – কিতাবসমূহকে বিভাগভিত্তিক সাজিয়ে উভয় ধারা বিশ্লেষণ করেছেন।

 আলেমদের মতামত

الإمام الغزالي (ر.ح) বলেন:

"العلم المقصود لذاته هو ما يقرب إلى الله، وأما ما لا يُقصد إلا لغيره، فهو آلة له".

(إحياء علوم الدين، ج1، ص 17)

الإمام الشاطبي (ر.ح) বলেন:

"العلم إما آلة أو مقصود، والآلة لا تُطلب لذاتها بل لغيرها من المقاصد".

(الموافقات، الشاطبي، ج1، ص 34)

 আসলে,,

العلوم العالية و العلوم الآلية — এ দুটি একে অপরের পরিপূরক। একজন পূর্ণ عالم হওয়ার জন্য যেমন العلوم العالية দরকার, তেমনি العلوم الآلية ও অপরিহার্য। তবে অগ্রাধিকার সবসময় العلوم العالية-কেই দিতে হবে। এই আলোচনার মূল উদ্দেশ্য এই ফারাকটি বোঝা, এবং প্রজন্মকে দ্বীনের জ্ঞান বোঝার সঠিক পথ বাতলে দেয়া।

আমার ব্যক্তিগত মতামত হলো

এই আলোচনার প্রতি আমার আগ্রহ বহুদিনের। গত বছর, ২৬ জুলাই ২০২৩, বুধবার, এই বিষয়ে প্রথম নোট তৈরি করি। বহু কিতাব مطالعة করেছি, آراء العلماء নোট করেছি এবং বারবার পড়ে তবেই এই তাহকীকি আলোচনাটি সাজিয়েছি।

আল্লাহ তাআলা কবুল করুন এবং এর দ্বারা উপকার দান করুন। আমীন।

সমাপ্ত  — মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি