হারামের ছায়ায় হৃদয় জোড়া মিলন
হারামের ছায়ায় হৃদয় জোড়া মিলন
মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি
দ্বীনের মহাসড়কে ঐক্যের সুর — হজ্জ ২০২৫
যখন পবিত্র হারাম শরীফে একত্রিত হন হক ও হিদায়াতের মশালবাহক, তখন সেই দৃশ্য শুধু চোখের জন্য নয়, বরং হৃদয়ের জন্য হয় দাওয়াতি প্রশান্তি। এবারের হজযাত্রায় একই কাফেলায় মিলিত হয়েছেন সম্মানিত আলেমগণ— মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিল, ড. মিজানুর রহমান আজহারী, আব্দুল হাই ফুল্লাহ, মাওলানা মামুনুল হক, মাওলানা মুস্তাকুন্নবী সহ আরও অনেক রূহানিয়াতভরা মুখ।
তাঁদের একসাথে দেখা মানেই যেন দ্বীনের এক নতুন উষার আগমন। যে হৃদয় বিভেদে ঝলসে উঠছিল, সেখানে যেন বয়ে গেল শান্তির ঠান্ডা বাতাস। হ্যাঁ, ঠিক তখনই কলিজাটা ঠান্ডা হয়ে গেল। মনে হলো, এই তো উম্মতের ঐক্যের প্রতিচ্ছবি।
হজের সেই পবিত্র জায়গায় যখন তাঁদের হাসিমাখা মুখাবয়ব, পরস্পরের প্রতি ভালোবাসাপূর্ণ দৃষ্টি, এবং এক কাতারে দাঁড়ানো দেখা গেল— তখন ফেরেশতারাও যেন তাকিয়ে বলল: “هَٰذَا مَا كُنَّا نَبْغِ” — এ তো সেই দৃশ্য, যার জন্য আমরা অপেক্ষায় ছিলাম।
আজ উম্মাহর যে বিভেদ, কাদা ছোড়াছুড়ি আর ভুল বোঝাবুঝি চলছে— সেখানে এই সম্মিলন যেন এক টনিক, যেন আশার বাতিঘর। মতের অমিল থাকলেও অন্তরে যেন সৃষ্টি হোক মিল। দ্বীনের দাওয়াতে থাকুক ভালোবাসা, হৃদয়ে প্রবাহিত হোক সাহাবাদের মত “ইথার” ও “উখুওয়াত”।
তুমি যেন আমাদের তরুণ প্রজন্মকেও এই হকপন্থীদের ভালোবাসায় পথচলার তাওফিক দাও।
আমরা যারা তাঁদের ওয়ায, বয়ান ও লেখনীর মাধ্যমে অনুপ্রাণিত— তাদের কাছে এই মিলন ছিল এক অফুরন্ত আনন্দের উৎস। এই ছবি, এই দৃশ্য যেন মুছে না যায় ইতিহাস থেকে। পরবর্তী প্রজন্ম যেন দেখে: “একবার হলেও হক আলেমরা একসাথে হাসিমুখে কাবার ছায়ায় দাঁড়িয়েছিল।”
Comments
Post a Comment