মাকতাবায়ে শামেলা সম্পর্কিত আমার কাজের প্রতিবেদন
মাকতাবায়ে শামেলা সম্পর্কিত আমার কাজের প্রতিবেদন
মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি
আলহামদুলিল্লাহ! ইলমী সফরের পথে একটি গুরুত্বপূর্ণ কাজের অংশ হতে পেরে অন্তর সত্যিই প্রশান্ত। দীর্ঘদিন ধরে মাকতাবায়ে শামেলার কাজ চলছে। আমি তাতে আমার সাধ্যমতো শরীক হওয়ার চেষ্টা করেছি।
মূলত মাকতাবায়ে শামেলা হচ্ছে ইসলামী জ্ঞানের এক মহাসাগর। বহু কিতাব একত্রে পড়ার, হাওয়ালা দেওয়ার, তুলনামূলক অধ্যয়নের এবং মুহাক্কিকদের আপডেট ভার্সন অনুসন্ধানের জন্য এক অনন্য সফটওয়্যার।
গত দুই বছর ধরে আমি এই সফটওয়্যারটির বইসমূহ সংরক্ষণ, মুসান্নিফ ও মুহাক্কিকের নাম তালিকাভুক্তকরণ, প্রকাশনী ও আপডেট ভার্সনসহ সব তথ্য সুন্দরভাবে সাজানোর কাজে ব্যস্ত ছিলাম। অবশেষে আলহামদুলিল্লাহ, কম্পোজের কাজ সম্পূর্ণ হয়েছে।
বর্তমানে গুগল প্লে স্টোর থেকে সহজেই সফটওয়্যারটি ডাউনলোড করা যায়। এখন যারা ইলমের আশেক, তারা যেকোনো জায়গা থেকেই শামেলার মাধ্যমে শত শত কিতাব পড়তে পারছে।
আমি পাঠকদের অনুরোধ করব— প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটি সংগ্রহ করুন এবং ইলমী সফরে যুক্ত হোন।
কিতাবের বিভাগ ও সংখ্যা
- আকীদা : ৮০২ টি
- ফেরাকে বাতিলাহ : ১৫১ টি
- তাফসীর : ২৭১ টি
- উলূমুল কুরআন ও উসূলুত তাফসীর : ৩০৯ টি
- তাজবীদ ও কিরাআত : ১৫১ টি
- সুন্নাহ : ১২৩৯ টি
- শরহ হাদীস : ২৬৪ টি
- আত-তাখরীজ ওয়াল আতরাফ : ১২৮ টি
- আল ইল্লাল ও সওয়ালাত হাদীসিয়াহ : ৭৬ টি
- উলূমুল হাদীস : ৩২০ টি
- উসূলুল ফিকহ : ২৪৭ টি
- ফিকহ ও কাওয়াঈদ : ৫৭ টি
- মানতেক : ১১ টি
- ফিকহে হানাফি : ৮৫ টি
- ফিকহে মালিকি : ৮৬ টি
- ফিকহে শাফেয়ী : ৮৭ টি
- ফিকহে হাম্বলী : ১৫১ টি
- সাধারণ ফিকহ : ২০৬ টি
- ফিকহী মাসায়েল : ৪২৩ টি
- সিয়াসতু শরইয়াহ ও কাযা : ১০০ টি
- ফরায়েয ও ওসিয়াত : ২৮ টি
- ফাতওয়া : ৬৪ টি
- রাকায়েক, আদাব ও আজকার : ৬২২ টি
- সীরাতুন্নবী : ১৮৭ টি
- ইতিহাস : ২০২ টি
- তাবাকাত ও তরাজিম : ৫৭৩ টি
- নসব : ৫২ টি
- ভূগোল ও সফরনামা : ৯৩ টি
- ভাষা : ৭৯ টি
- গরীবুল হাদীস ও অভিধান : ১৩৪ টি
- নাহু ও সরফ : ২১৩ টি
- সাহিত্য : ৪০৬ টি
- আরূজ ও ক্বাফিয়া : ৯ টি
- কবিতা ও দীওয়ান : ২৫ টি
- বালাগাত : ৪৪ টি
- জামেয় কিতাবসমূহ : ১৩৬ টি
- ফাহারিস : ১০১ টি
- তিব্ব : ১৪ টি
- সাধারণ কিতাব : ৩৫৫ টি
- অন্যান্য শাস্ত্র : ২৬ টি
Comments
Post a Comment