আমাদের বড় ভাই আনাস ভাই: এক ঈমানী মেহনতদার
আমাদের বড় ভাই আনাস ভাই: এক ঈমানী মেহনতদার
মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি
আনাস ভাই আমাদের জামাতের একজন সম্মানিত ও প্রিয় বড় ভাই। এবারের তাবলীগ জামাতে তিনি গাস্তের আদব নিয়ে অত্যন্ত হৃদয়গ্রাহী ও গোছানো আলোচনা করেছেন।
তার বয়ানের প্রতিটি বাক্য ছিল সাজানো-গোছানো, ভারসাম্যপূর্ণ এবং প্রাঞ্জল। তিনি বিশেষভাবে সাহাবায়ে কেরামদের ঈমানী মেহনত ও আলোচনা তুলে ধরেন, যেগুলো শুনে আমাদের অন্তর নরম হয়ে আসে।
তার কণ্ঠে ছিল এক বিশেষ কোমলতা, আলোচনায় ছিল ফিকির, এবং উপস্থাপনায় ছিল দীনদারি। তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন—গাস্ত শুধু একটা রুটিন নয়, বরং সাহাবিদের রেখে যাওয়া এক বাস্তব আদর্শিক তরিকা।
আনাস ভাই নিজেও একজন ভদ্র, নম্র, মেহনতী ও মনোযোগী ছাত্র। তার চলাফেরা, আচরণ এবং দ্বীনের প্রতি আগ্রহ দেখে অনেকেই উৎসাহিত হয়। তিনি শুধু মুখের বক্তা নন, বরং মেহনত ও আদবের এক বাস্তব প্রতিচ্ছবি।
আমরা দোয়া করি—আল্লাহ তাআলা তার ইলমে বরকত দিন, আমলের ময়দানে তাকে অগ্রগামী করুন এবং তার মেহনতকে কবুল করুন।
— মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা
Comments
Post a Comment