আলহামদুলিল্লাহ! মাদারিনগর সফর ও মুড়ি পার্টি
আলহামদুলিল্লাহ! মাদারিনগর সফর ও মুড়ি পার্টি
লিখেছেন: মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা
আলহামদুলিল্লাহ! অবশেষে আবার আমরা ফিরে এসেছি মাদারিনগর মাদ্রাসায়। মূলত আমাদের উদ্দেশ্য ছিল মারকাজুল ইলমি ওয়াদ দাওয়াহ বাংলাদেশ-এ গমন। কিন্তু তার আগে চিন্তা করলাম, মাদারিনগরে থাকা আমাদের প্রিয় সাথী ভাইদের সাথে সাক্ষাৎ করে একসাথে রওনা দিব।
যদিও সবাই যাওয়ার সুযোগ পাবে না, তবে এখানে প্রায় ১০ জন সাথী ভাই রয়েছেন — যেমন: ইউসুফ, ইয়ামিন, সাবিত, নজরুল, হুজাইফা, আতাউল্লাহ, ইব্রাহিম (ধামরাই) এবং আরও অনেকেই। আমি এবং মাহদী ভাই যখন মাদানীনগরে পৌঁছলাম, তখন তারা আমাদের যেন আপনজনের মতো বরণ করে নিলো।
তারা আমাদের আপ্যায়ন করেছে আম, লিচু, চিঁড়া, বিস্কুট সহ বিভিন্ন সুস্বাদু খাবার দিয়ে। এ যেন হৃদয়ের আতিথেয়তা! আমরা এসেছি আর তারা শুধু ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে।
আজ রাতেও তারা আমাদেরকে থাকার আমন্ত্রণ জানিয়েছে। আমরা খুশি মনে সে আমন্ত্রণ গ্রহণ করেছি। রাতের বিশেষ আয়োজন—"মুড়ি পার্টি"। কী দারুণ হবে সে মুহূর্ত! সবাই মিলে আড্ডা, হাসি, গল্প, এবং আতিথেয়তার মধ্য দিয়ে রাতটিকে স্মরণীয় করে তুলবো ইনশাআল্লাহ।
এরপর ফজরের পর আমরা সর্বোচ্চ পাঁচজন রওনা দিব মারকাজুল ইলমির উদ্দেশ্যে। বহুদিন পর সেই পবিত্র মাদ্রাসা, সেই প্রিয় ওস্তাদদের সঙ্গে সাক্ষাৎ—এ এক আনন্দঘন আবেগময় উপলক্ষ।
হে আল্লাহ! আমাদের এই সফরকে কবুল করে নাও। যথাসময়ে উপস্থিত হওয়ার তাওফিক দান করো এবং ওস্তাদদের দোয়া আমাদের জন্য বরকতের উসিলা করে দাও।
তাওফিক ও কবুলিয়াতের মালিক একমাত্র আল্লাহ — আমরা সেই মালিকের দরবারেই আকুতি করি এই সফর যেন আমাদের জন্য হিদায়াত, বরকত এবং ইলমের অফুরন্ত রিজিক হয়ে দাঁড়ায়।
Comments
Post a Comment