ইসলামের সহজতা ও মানবিকতা

 ইসলামের সহজতা ও মানবিকতা

মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি 

ইসলাম কখনোই মানুষকে কষ্ট দিতে চায় না। বরং ইসলাম চায় মানুষ যেন সহজভাবে জীবন যাপন করতে পারে, যেন শান্তি পায়, নিরাপত্তা পায় এবং স্বস্তি পায়। ইসলামের প্রতিটি বিধান, প্রতিটি হুকুমে রয়েছে মানবিকতা, উপকারিতা এবং সহজতা

আল্লাহ তাআলা স্বয়ং কুরআনে ঘোষণা করেছেন:

يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ

“আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠোরতা চান না।” (সূরা বাকারা: ১৮৫)

আমরা নিজেরাই অনেক সময় কষ্ট ডেকে আনি। কুরআনের নির্দেশনা, হাদীসের নির্দেশনা যদি আমরা সঠিকভাবে বুঝি এবং অনুসরণ করি, তাহলে বুঝতে পারব—ইসলাম কোনো বোঝা নয়, বরং একটি দয়া ও রহমতের পথ

আমরা অনেক সময় ইসলামের বিধানগুলোকে কষ্টের বা চাপের মতো মনে করি, অথচ সত্যিকার অর্থে এগুলো আমাদের জীবনকে সহজতর করার জন্যই প্রবর্তিত হয়েছে। আমরা যদি আকল দিয়ে চিন্তা করি, অন্তর দিয়ে উপলব্ধি করি, তাহলে একথা স্পষ্ট হয়ে যাবে—আমরা যে পথ অনুসরণ করছি, সেটি ভুল হতে পারে। আমাদের উচিত, আমরা যেন কুরআনের পথ এবং সুন্নাহর আলোকে জীবন সাজাই।

যে ব্যক্তি ইসলামকে বোঝে, সে কখনো চাপ অনুভব করে না। বরং তার অন্তরে সন্তুষ্টি, শান্তি ও আত্মতৃপ্তি সৃষ্টি হয়।

– মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি