পার্থক্য জানি
পার্থক্য জানি
মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা
الفرق بين النماء والزيادة
النماء والزيادة উভয় শব্দের অর্থ বৃদ্ধি। তবে পার্থক্য হল, বৃদ্ধি দু"ধরনের হয়ে থাকে।
১. একেবারে মূল বস্তুর মাঝে বৃদ্ধি লাভ।যেমন গাছে যে বৃদ্ধি সাধিত হয়ে থাকে, তা গাছের ভেতর থেকেই হয়। বাহির থেকে নয়। এ ধরনের বৃদ্ধির জন্য النماء শব্দটি ব্যবহৃত হয়। যেমন نمت الشجرة
২. বহিরাগত কোন কারনে বস্তুর মাঝে বৃদ্ধি লাভ। যেমন কারো কাছে এক লাখ টাকা ছিল। এরপর উত্তরাধিকার সূত্রে আরও ৫০ হাজার টাকা পেল। তাহলে তার টাকা এক লাখ থেকে বৃদ্ধি পেয়ে এখন দেড় লাখ হলো। সুতরাং এখানে বৃদ্ধি লাভ হচ্ছে তবে গাছের মতো বস্তুর ভেতর থেকে এ বৃদ্ধি সাধিত হচ্ছে না।বরং বৃদ্ধি সাধিত হচ্ছে বাহির থেকে। এ ধরনের বৃদ্ধির জন্য الزيادة শব্দটি ব্যবহৃত হয়। যেমন زاد مال فلان بما ورثه
সুতরাং نمت الشجرة বলা শুদ্ধ হলেও زادت الشجرة বলা শুদ্ধ হবে না।অনূরুপভাবে زاد مال فلان بما ورثه বলা শুদ্ধ হলেও نما مال فلان বলা শুদ্ধ হবে না। অবশ্য সোনা রুপার ক্ষেত্রে نما শব্দটি কখনও استعارة হিসেবে ব্যবহৃত হয়।
الفرق بين المِثْل والمَثَل
ذات এর দিক থেকে যদি দুটি জিনিস এক ধরণের হয় ও তাদের পরস্পরের মধ্যে মিল থাকে সেক্ষেত্রে একটাকে অপরটার সাথে তুলনা করার জন্য المِثْل শব্দটি ব্যবহৃত হয়।
আর যদি صفة এর দিক থেকে দুটি জিনিস এক ধরনের হয় ও তাদের পরস্পরের মাঝে মিল থাকে তখন একটাকে অপরটার সাথে তুলনা করার জন্য المَثَل শব্দটি ব্যবহৃত হয়। যেমন পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে كمثل الحمار يحمل أسفارا এ আয়াতে ইয়াহুদীদেরকে গাধার সাথে তুলনা করার জন্য المَثَل
শব্দটি ব্যবহৃত হয়েছে।কারণ তারা صفة ও গুণাগুণের দিক থেকে গাধার মতো। ذات ও সত্তার দিক থেকে গাধার মত নয়।
বি:দ্র:مَثَل শব্দটি কখনো তুলনার পরিবর্তে উদাহরণ ও অবস্থা অর্থেও ব্যবহৃত হয়। যেমন: مثل الجنة التي وعد المتقون এর অর্থ হলো, মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার অবস্থা হল......
Comments
Post a Comment