মুহাম্মদ মনিরুজ্জামান ত্বলহা — কলমের দীপ্তি, চিন্তার আলো
মুহাম্মদ মনিরুজ্জামান ত্বলহা — কলমের দীপ্তি, চিন্তার আলো
আমি মুহাম্মদ মনিরুজ্জামান ত্বলহা। আমি একজন ছাত্র, একজন চিন্তাশীল পাঠক এবং একান্ত ভালোবাসার সঙ্গে লেখালেখি করা এক কলমসেনা। শৈশব থেকেই ইসলামী জ্ঞানের প্রতি অগাধ ভালোবাসা আমাকে টেনে এনেছে দীনের গভীরতম আলোকচ্ছটায়। বর্তমানে আমি মাদরাসার উচ্চতর জামাতে অধ্যয়নরত, পাশাপাশি সাধারণ শিক্ষার বিষয়েও আগ্রহ রাখি।
আমার দিনের একটি বড় অংশ জুড়ে থাকে—পড়াশোনা, চিন্তা-ভাবনা ও লেখার মাঝে। কুরআন-হাদীস, সাহাবায়ে কেরাম, তাফসীর, ফিকহ, আকীদা, মুসলিম সমাজ, যুবসমাজের অবস্থা, আদর্শ জীবন গঠন, পর্দা, তাকওয়া—এসব বিষয় নিয়ে আমি নিয়মিত লেখি।
ব্লগিং আমার অন্যতম ভালোবাসা। আমি "দ্বীনের দীপ্তি" শিরোনামে একটি ব্লগ চালাই, যেখানে ইসলামী জ্ঞান, চিন্তাভাবনা, সামাজিক শিক্ষা এবং আত্মশুদ্ধির গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত প্রবন্ধ ও আলোচনা প্রকাশ করে থাকি।
পাঠকের মনকে ছুঁয়ে যাওয়া এবং হৃদয়ের গভীর থেকে লেখা উপস্থাপন করাই আমার লক্ষ্য। আমি শুধু লিখি না, বরং মানুষকে নতুন করে ভাবতে শেখাতে চাই—একটি সুন্দর জীবন, এক সঠিক গন্তব্য, এক আলোকিত সমাজ।
আমি কে?
আমি একজন খুঁটিয়ে ভাবা মানুষ, আমি কলমের দীপ্তি, আমি চিন্তার দীপ্ত আলো—
Comments
Post a Comment