সূরা কাহফ এবং দাওয়াতের আলোচনা

 

সূরা কাহফ ও দাওয়াতের আলোচনাঃ মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা

সূরা কাহফ এবং দাওয়াতের আলোচনা

বান্দা মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা

১. সূরা কাহফের ২৮ নং আয়াতের বয়ান

আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা বলেছেন যে, নিজেকে তুমি রাখবে তাদেরই সঙ্গে যারা সকাল ও সন্ধ্যায় আহবান করে তাদের রবকে তার সন্তুষ্টি লাভের জন্য এবং তুমি পার্থিব জীবনের শোভা কামনা করে, তাদের হতে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। যার অন্তরকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি, সে তার খেয়াল খুশির অনুসরণ করে এবং যার কার্যকলাপ সীমা অতিক্রম করে তুমি তার অনুসরণ করো না।

২. দাওয়াতের কাজের গুরুত্ব

  • আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কালাম পাঠ ও তার দাওয়াতের কাজে নিয়োজিত থাকার নির্দেশ দিচ্ছেন। তার কথাগুলি কেহ পরিবর্তন করতে পারবে না।
  • তুমি যদি তেলাওয়াত ও দাওয়াতের কাজ ছেড়ে দাও, তাহলে তোমাকে রক্ষা করার কোন পথ থাকবে না।
  • ও নফস আমার, যারা তাদের প্রতিপালককে পাওয়ার জন্য দিনরাত শুধু উনাকে ডাকে আর ডাকে, তুমি কঠিনভাবে আজ দৃঢ় সিদ্ধান্ত নিয়ে নাও যে, এরকম মানুষগুলোর সাথেই তুমি সবসময় থাকবে, অবস্থান করবে।
  • তুমি কখনো সেই সব মানুষের কথা শুনবে না যারা আল্লাহকে স্মরণে উদাসীন, গড়িমসি করে, ও আল্লাহ ও রাসূলের অবাধ্য হয়।

৩. আল্লাহর পথে যাত্রা

তোমার যাত্রা যদি হয় আল্লাহর পথে, তবে দৌড়াও থেমে যেও না। কষ্ট হলে গতি কমিয়ে নাও, কখনো ক্লান্ত হয়ে পড়লে, হেঁটে চলো। যদি তাও না পারো তবে হামাগুড়ি দিয়ে হলেও এগিয়ে যাও। তবুও কখনো ফিরে যেও না।

গুরুত্বপূর্ণ: প্রতিটি মানুষ এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে ২৪ ঘন্টায় কত কিলোমিটার বেগে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে?

৪. নেক আমল এবং ফেরেশতাদের ভূমিকা

  • নেক আমলে দৃঢ়তা দেখা গেলে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, যে ফেরেশতা নেক কাজে উৎসাহ যোগায়।
  • অন্যদিকে, পাপের বাঁধনে আটকে পড়লে আল্লাহ শয়তানদের পাঠান, যারা পাপ করার জন্য কুলসিত কুমন্ত্রণা ছুড়ে দেয়।

৫. হেদায়েতের জন্য প্রয়াস

রিজিকের জন্য আমরা প্রচেষ্টা করি, তেমনি হেদায়েতের জন্যও প্রচেষ্টা করা উচিত। শুধু আল্লাহর হাতে হেদায়েত দিয়েছি ভাবা যথেষ্ট নয়, মসজিদে যাও, মজলিসে অংশ নাও, উপদেশ গ্রহণ করো।

৬. মুত্তাকীদের জন্য অকল্পনীয় রিজিক

যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এমন রিজিকের ব্যবস্থা করেন যা সে ধারণাও করতে পারে না।

৭. ঈমানের পরিচয় ও দুর্বলতার কারণ

  • ঈমান হলো হৃদয় বিশ্বাস, মুখে স্বীকার ও কাজে বাস্তবায়ন।
  • ঈমান দুর্বল হয় নিম্নলিখিত কারণে:
    • ঈমানী পরিবেশ থেকে দূরে থাকা
    • সৎ অনুকরণযোগ্য ব্যক্তি থেকে দূরে থাকা
    • শরীয়তের জ্ঞান থেকে দূরে থাকা
    • গুনাহগারদের মাঝে অবস্থান
    • দুনিয়ার মোহে মগ্ন থাকা
    • ধন-সম্পদ ও স্ত্রী সন্তান নিয়ে মেতে থাকা

৮. তিন ধরনের প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি

  • যে ব্যক্তি দুনিয়াকে ত্যাগ করার আগে দুনিয়াকে ত্যাগ করে।
  • যে ব্যক্তি কবরে যাওয়ার আগে কবরের মালামাল প্রস্তুত করে।
  • যে ব্যক্তি মহান আল্লাহর নিকট হিসাব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে।

৯. হাশরের মাঠে চারটি প্রশ্ন

  • সারা জীবন কোন কাজে খরচ করেছ?
  • যৌবনকাল কোন কাজে খরচ করেছ?
  • সম্পদ কোন পথে উপার্জন ও ব্যয় করেছ?
  • ইলম অনুযায়ী কত আমল করেছ?

১০. সালমান ফারসী (রা) এর চিন্তা

  • দুনিয়াতে আশা আকাঙ্ক্ষা করে বসে থাকা অথচ মৃত্যুর কথা ভুলে থাকা।
  • আল্লাহ হতে গাফেল থাকা অথচ আল্লাহ তার জন্য গাফেল নয়।
  • খুশি হয়ে হাসতে থাকা অথচ আল্লাহর সন্তুষ্টি বা অসন্তুষ্টি জান না।

১১. তোমার সম্মান আল্লাহর কাছে কতটুকু?

  • যদি আল্লাহ তোমাকে যিকিরে মশগুল রেখেছেন, তুমি স্মরণিত।
  • কোরআনে ব্যস্ত রেখেছেন, তিনি তোমার সাথে কথা বলতে চান।
  • ইবাদত-আনুগত্যে ব্যস্ত রেখেছেন, সান্নিধ্য চান।
  • দুনিয়ার কাজে ব্যস্ত করলে, দূরে ঠেলে দিয়েছেন।
  • দুনিয়ার লোকজনের সাথে ব্যস্ত করলে, অপমানিত করেছেন।
  • দোয়া করতে ব্যস্ত করলে, তোমাকে কিছু দিতে চান।

১২. দুনিয়া মুমিনের ঠিকানা নয়

  • অন্তরে দুনিয়ার মহব্বত না থাকা।
  • শয়তানের সাথে বন্ধুত্ব না থাকা।
  • মানুষকে কষ্ট না দেওয়া।

১৩. আল্লাহর ভালোবাসার লক্ষণ

  • মুমিন বান্দারা ঐ ব্যক্তিকে ভালোবাসে।
  • রোগ-শোক ও বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করা।
  • গুনাহ মুক্ত রেখে ইলমের পরিবেশে রাখা।
  • নেক কাজের তৌফিক দান।

১৪. চিন্তা চেতনার সব বলবে লাব্বাইক

আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের উপর রাজি ও খুশি তখনই হব, যখন তোমরা নবীর সিদ্ধান্তের উপর অটল থাকবে। মৌখিক নয়, অন্তর, জবান, চিন্তা সব বলবে লাব্বাইক। নবীর অনুসরণ জান-প্রাণ দিয়ে ভালোবাসবে।


Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি