আখেরাতের প্রস্তুতি নাও হে আল্লাহর বান্দা




আখেরাতের প্রস্তুতি নাও হে আল্লাহর বান্দা---

মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি,,,,

কথাগুলো আমার ভাই ও বোনকে উদ্দেশ্যে করে বলা হয়েছে।। হুবহু সেটাই তুলে ধরা হলো।।।

তোমার আখেরাতকে তোমাকেই সাজাতে হবে। তোমার আল্লাহকে তোমাকে সন্তুষ্ট করতে হবে। তোমার জান্নাত কে তোমাকে সাজাতে হবে দুনিয়াতে বসেই। তোমার কবরকে আলোকিত তোমাকেই করতে হবে। সুতরাং প্রত্যেকটা মানুষকেই তার অবস্থান অনুযায়ী তার নিজ নিজ জায়গাতেই আমল করে যেতে হবে।। সুতরাং তুমি হে আল্লাহর বান্দা,,, এখন থেকেই নিজের জীবনের হিসাব নেওয়া শুরু কর, পিছনের জীবনে যত গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে নাও। যত নামাজ ছেড়ে দিয়েছি যত রোযা ছেড়ে দিয়েছি, আমার দ্বারা মানুষ কষ্ট পেয়েছে, অন্যের জিনিস না বলে ধরেছি, অন্যকে শুধু শুধু কষ্ট দিয়েছি, মা বাবার সাথে খারাপ আচরণ করেছি, সহপাঠীদের সাথে মন্দ ব্যবহার করেছি, ভাই বোনের সাথে রাগারাগি করেছি, চোখের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ মুখের গুনাহ করেছি। আমার দ্বারা যদি এসব প্রকাশ পেয়ে যায় তাহলে অনতিবিলম্বে আল্লাহর কাছে মাফ চেয়ে নাও।। তিনিতো গাফফার তিনি অবশ্যই মাফ করে দিবেন। এবং জীবনকে একমাত্র তার রঙে রঙিত কর। আর কোনদিন গুনাহ করবে না। কখনো নামাজ ছাড়বেনা। কখনো চোখের গুনাহ করবে না। এই প্রতিজ্ঞা এখন থেকেই কর। আজ থেকে আর কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়বে না। কারো সাথে খারাপ আচরণ করবে না। ইত্যাদি যত ভালো ভালো কাজ রয়েছে সবগুলো কাজ আজ থেকে এখন থেকেই শুরু করো।।এবং কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমাকে বলো আমার কাছে পরামর্শ নাও।। তোমার জীবনের কোন সমস্যা তুমি আগাতে পারছ না, তুমি বারবার হোঁচট খাচ্ছো, তোমার মনে অনেক দুর্বলতা কাজ করছে, কি করবে ভেবে পাচ্ছ না,, তোমাকে পরামর্শ দেওয়ার মত কেউ নেই, তোমার মনের ব্যথাগুলো শোনার মত কেউ নেই, তাহলে অবশ্যই তুমি তোমার সমস্যাগুলো আমাকে শেয়ার করতে পারো,, আমি যে কোন ভাবেই হোক তোমার এই প্রশ্নগুলোর উত্তর এবং যে বিষয়ে তুমি হোঁচট খাচ্ছো সেই বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমাকে আবারও বলছি,, এক আল্লাহকে মনেপ্রাণে বিশ্বাস করে তার এবাদতের মধ্যে লেগে যাও। দুনিয়া ক্ষণস্থায়ী কয়েকদিন পর যখন বড় হয়ে যাবে বয়স বেড়ে যাবে আস্তে আস্তে মৃত্যুর সময় চলে আসবে।। তখন আল্লাহ ছাড়া তোমার আমার পাশে কেউ থাকবে না।। তুমি আমি যদি তাকে সন্তুষ্ট করতে না পারি সেই সময় কে আমাকে আর তোমাকে বাঁচাবে? তাই সাবধান?

Comments

Popular posts from this blog

সময়ের অপচয়, আত্মপ্রদর্শন ও সামাজিক মাধ্যমে অহেতুক প্রকাশ: এক আত্মসমালোচনামূলক আলোচনা

ইলম অর্জনের কষ্ট ও পদক্ষেপ

বেফাক পরীক্ষার প্রস্তুতি: মিশকাত জামাতের জন্য নিয়ম-নীতি ও কলাকৌশল