জুমার বার: মুমিনের আলোয় ভরা দিন

 💚❤️💛 জুমার বার: মুমিনের আলোয় ভরা দিন 💛❤️💚

✍️ মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা

আলহামদুলিল্লাহ! শুক্রবার মানেই বরকতের এক বিশেষ উপহার।

এই দিনে আসমান থেকে রহমতের বৃষ্টি ঝরে পড়ে।

জুমার দিনের সকালটা শুরু হোক ঘুম থেকে উঠে পবিত্র গোসল দিয়ে।

তারপর পরিচ্ছন্ন পোশাক পড়ে, আতর লাগিয়ে জুমার প্রস্তুতি।

সূরা কাহফ পড়া যেন ভুলে না যাই, এতে জ্যোতি ছড়ায় এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত।

জুমার খুতবা যেন হয় উপদেশে ভরা, মনকে নরম করে দেয়।

নামাজ শেষে মুমিন ভাইদের সাথে কুশল বিনিময়—ভ্রাতৃত্ববোধ জাগে।

এই দিনে দরুদ শরীফ পড়লে অনেক সওয়াব হয়, ভুললে চলবে না।

আসরের পরের মুহূর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ—দোয়া কবুলের সময়।

জুমা হোক আমার জীবনে এক ঈমানী আলো, এক আত্মিক জাগরণ।

Comments

Popular posts from this blog

🌸 শুরু কথা: ফুলের মত সুন্দর জীবন

SSC ইংরেজি: সাধারণ ভুল ও কমন প্রশ্ন-উত্তর

ذِكْرَى رِحْلَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الطَّائِف