আসল সৌন্দর্য মুখে নয়, চরিত্রে—যেখানে বিনয় জ্বলজ্বল করে
আসল সৌন্দর্য মুখে নয়, চরিত্রে—যেখানে বিনয় জ্বলজ্বল করে
চেহারা দেখে যদি মানুষ হতো বড় ⸺ তবে ফেরাউন হতো আদর্শ। চরিত্র দেখে যদি মানুষ বাঁচে ⸺ তবে মুত্তাকীরাই হয় মুকুটধারী। যার মুখে জ্বলজ্বল করে চাহনি ⸺ তার অন্তরেও হোক নূরের দীপ্তি। জিহ্বা যেন হয় নরম ফুলের মতো ⸺ কথা হোক মধুর, কোমল, হিকমতভরা। আর ব্যবহার হোক এমন ⸺ যেন সাহাবাদের স্বভাবের প্রতিচ্ছবি।
⸺🌸⸺
তালিবুল ইলম হয় যদি তাকাব্বুরী ⸺ ইলম হয়ে যায় খারাপ সওদা। অহংকার সব কিছুকে হারায় ⸺ বিনয় সব হৃদয়কে জয় করে। চরিত্র গড়ো, রূহ পরিষ্কার করো ⸺ কারণ মানুষ দেখবে আগে তোমার আচরণ। হাসি মুখ, নরম লহজা, সম্মানপূর্ণ বয়ান ⸺ এসবই একজন সত্যিকার দ্বীনদারের সাজ। আসো, আমরা চরিত্রের পথেই থাকি ⸺ যেন আখেরাতে দাঁড়াতে পারি উঁচু ময়দানে।
Comments
Post a Comment