মাওলানা সাদ সাহেব সম্পর্কিত তথ্য

মাওলানা সাদ সাহেব সম্পর্কিত তথ্য

লেখক: মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

মাওলানা সাদ সাহেব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাঠকদের সামনে তুলে ধরার জন্য এই সংক্ষিপ্ত আলোচনা করলাম। দুঃখের বিষয়, তিনি বর্তমানে তাবলীগ জামাতে এমন একটি মতবাদ ও পথ অনুসরণ করছেন যা ইসলামের মৌলিক শিক্ষা থেকে অনেকটাই বিচ্যুত। তাঁর কিছু ব্যাখ্যা কুরআন ও হাদিসের বিরুদ্ধে এবং এতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

তাবলীগ জামাত ছিল অনেক মানুষের জন্য হেদায়েতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু মাওলানা সাদ সাহেবের প্রবর্তিত নতুন মতবাদের কারণে অনেকেই গুমরাহ হয়ে পথ হারাচ্ছেন। তার মতাদর্শে উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে, যা ইসলামি ঐক্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

আমরা আল্লাহর কাছে দু’আ করি, তিনি আমাদের সকলকে ফেতনা ও বিভ্রান্তি থেকে নিরাপদ রাখুন এবং আমাদের মাঝে সুস্পষ্ট ইসলামী জ্ঞান বজায় রাখুন। উলামায়ে কেরামের সম্মান বৃদ্ধি হোক এবং তাদের আদর্শের প্রতি আমরা সবাই সচেতন হই।

তথ্যসূত্র হিসেবে আমি বিভিন্ন উলামায়ে কেরামের বক্তব্য ও বিশ্বাসযোগ্য বই থেকে তথ্য সংগ্রহ করেছি। আশা করি, পাঠক সমাজ মাওলানা সাদ সাহেবের ভুল তত্ত্ব সম্পর্কে কিছুটা হলেও অবগত হবে এবং সচেতন থাকবে।

আপনারা যদি আরও জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহ করে মন্তব্য করুন।
 
  • আল্লাহ তাআলার প্রশংসা যে, আল্লাহ তায়ালা আমাদেরকে ইসলাম ধর্মে দাখিল হওয়ার তৌফিক দান করেছেন এবং তার হুকুম আমাদেরকে পালন করার তৌফিক দান করেছেন।
  • যুগে যুগে আল্লাহ তাআলা ইসলামের আলোকে প্রজ্জ্বলিত করার জন্য বহু নবী ও রাসূল পাঠিয়েছেন, যারা একমাত্র আল্লাহ তায়ালার একত্ববাদের দাওয়াত দিয়েছেন মানুষের মাঝে।
  • মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে এনেছেন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কাজ করে গিয়েছেন উম্মতের মাঝে।
  • আজ তিনি নেই, কিন্তু তিনি তার এই কাজ উলামায়ে কেরামের মাঝে রেখে গেছেন। এবং উলামায়ে কেরাম জীবন বাজি রেখে এই কাজকে আন্জাম দিয়ে যাচ্ছেন।
  • সেই ধারাবাহিকতায় আজও পর্যন্ত চলছে মানুষের মাঝে দাওয়াতি মেহনত।
  • হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির উপর আল্লাহ তায়ালা রহমত বর্ষণ করুন। তিনি অক্লান্ত পরিশ্রম করে মানুষের মাঝে তাবলীগে এই মেহনতকে জিন্দা করেছেন এবং উম্মতকে শিখিয়ে গিয়েছেন মানুষকে দাওয়াত দেওয়ার পদ্ধতি।
  • শত আফসোসের সাথে বলতে হচ্ছে, আজ পবিত্র এই তাবলীগের কাজেও বড় একটা ফাটল ধরেছে ‌। মাওলানা সাদ সাহেব নামক এক লোক উম্মতের মাঝে বড় একটা ফেতনার জন্ম দিয়েছে।
  • তাবলীগ ছিল বহু মানুষের হেদায়েতের জরীয়া। আজ এই মাওলানা সাদ সাহেবের কারণে বহু মানুষের গোমরাহ হওয়ার পথ খুলেছে। এক অজানা তাবলীগ তিনি চালু করেছেন, যেই তাবলীগের অস্তিত্ব আগেও ছিল না এখনও নেই।
  • তার তৈরি নব আবিষ্কৃত এই তাবলীগের মাঝে যারাই পা দিচ্ছেন, তারাই পথভ্রষ্টতার চরম শীর্ষে পৌঁছে যাচ্ছেন। এর কারণে একমাত্র দায়ী মাওলানা সাদ সাহেব।
  • কুরআন ও হাদিসের অপব্যাখ্যা করতে করতে তিনি এমন সীমায় পৌঁছেছেন যে, মানুষকে জাহান্নামের পথে ঠেলে দিচ্ছেন। আর সাধারণ মানুষ না বুঝে তার দলে প্রবেশ করে তার দল ভারী করছে।
  • তার সবচেয়ে বড় সমস্যা হল, তিনি মানুষের মাঝে উলামায়ে কেরামের বিদ্বেষ প্রবেশ করিয়ে দিয়েছে। এক আজব ফেতনা তিনি সারা পৃথিবীতে চালু করেছেন।
  • আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাবলীগ জামাতকে সমস্ত প্রকার ফেতনা-ফাসাদ থেকে হেফাজত করেন এবং উলামায়ে কেরামকে সাধারণ মানুষের মাঝে সম্মানিত করে তোলেন।
  • মাওলানা সাদ সাহেব কুরআন ও হাদিসের কী কী অপব্যাখ্যা করেছেন এবং সাধারণ মানুষের মাঝে তার যেই ভ্রান্ত কথাগুলো ছড়িয়ে দিয়েছেন এবং আলেমসমাজ তার এই ভুলগুলোকে ধরিয়ে দিয়েছেন এবং এর বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন।
  • সেগুলো সংক্ষিপ্ত আকারে কাগজের বুকে তুলে ধরার চেষ্টা করেছি। এখনো পর্যন্ত বাজারে এ বিষয়ে বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে। এরপরেও হাতের কাছে রাখার জন্য সামান্য কিছু আলোচনা তুলে ধরেছি।
  • যতটুকু আলোচনা করা হয়েছে, এর বেশিরভাগ হলো বিভিন্ন উলামায়ে কেরামের বক্তব্য ও বিভিন্ন বই থেকে নেওয়া। আশা করি পাঠক সমাজ সাদ সাহেবের এই চক্রান্ত সম্পর্কে কিছু হলেও জানতে পারবেন।
  • আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
  • লেখার মাঝে যদি কোন বানানের ভুল ত্রুটি নজরে আসে অথবা বক্তব্যর মাঝে ব্যতিক্রম কোন কথা চলে আসে তাহলে জানানোর অনুরোধ রইলো। পরবর্তী সংস্করণে পরামর্শ সাপেক্ষে ঠিক করে দেওয়া হবে ইনশাআল্লাহ।

  • Comments

    Popular posts from this blog

    “দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

    স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

    📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি