আদব-আচরণ ও পরিচ্ছন্নতা: এক মুসলিমের রুচির প্রতিচ্ছবি

 আদব-আচরণ ও পরিচ্ছন্নতা: এক মুসলিমের রুচির প্রতিচ্ছবি

✍️ মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা

আমাদের আদব-আচরণই আমাদের চরিত্রের পরিচয় বহন করে। একজন মুসলিমের উচিত নিজের চলাফেরা, আচার-ব্যবহার এমনভাবে গড়ে তোলা, যা তাকে পরিচ্ছন্ন, শালীন ও সুশৃঙ্খল হিসেবে তুলে ধরে। কিন্তু দুঃখজনকভাবে দেখা যায়—অনেকেই যেখানে-সেখানে পেশাব করে পরিবেশকে নোংরা করে ফেলছে, খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করছে, এবং রাস্তা-ঘাটে ময়লা-আবর্জনা ছড়িয়ে রাখছে।

চিপস বা বিস্কুটের প্যাকেট, পানির বোতল, প্লাস্টিক, কাগজ—সবকিছু যেখানে সেখানে ফেলে রেখে আমরা শুধু রাস্তা নোংরা করছি না, বরং নিজেদের রুচিহীনতা এবং অসচেতনতা তুলে ধরছি। ধানক্ষেতের পাশে, রাস্তার পাশে, ফুটপাতের কোণে পেশাব করে আসা—এসব কি একজন মুমিনের শোভা পায়?

আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো এমন করেছেন? সাহাবায়ে কেরাম কি এভাবে রাস্তা নোংরা করেছেন? না। বরং, তারা সব সময় পরিচ্ছন্নতা, আদব, ও পরিমিত আচরণের প্রতি অগ্রাধিকার দিতেন।

আমরা আজ নিজেরাই ভুলকে স্বাভাবিক মনে করছি, আর ভুলকেই সঠিকভাবে দেখে নিতে শিখে ফেলেছি। আমাদের রুচি বদলে গেছে। অথচ আমরা তো সেই জাতি, যাদের চরিত্র দেখে অন্য ধর্মাবলম্বীরাও শিখবে, অনুপ্রাণিত হবে। আমরাই যদি অশোভন ও অপবিত্র কাজের উদাহরণ হই, তাহলে ইসলামের সৌন্দর্য তারা কীভাবে বুঝবে?

আসুন, নিজের রুচি গঠন করি আদর্শের আলোকে। পরিচ্ছন্নতা ও আদবকে করি জীবনের অপরিহার্য অংশ। নিজের আচরণ দ্বারা প্রমাণ করি—আমরা মুসলিম, আমাদের রুচি শ্রেষ্ঠ।

🕌 ইসলাম পরিচ্ছন্নতার ধর্ম, চলি সেই পথে 🕌

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি