এক আদর্শ বিয়ে।
এক আদর্শ বিয়ে আমরা ইসলাম ধর্মের অধিকারী। আমাদের জীবনের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ ইসলাম ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা আদেশ করেছেন, তা পালন করা এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা প্রতিটি মুসলমানের দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে গুনাহের সয়লাব ছেয়ে গেছে। সমাজজুড়ে এমন অনেক কাজ প্রচলিত যা আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে। আজকের মুসলমানরা বাহ্যিকভাবে মুসলমান হলেও অনেকেই আল্লাহর বিধান ভুলে গেছে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে—চরিত্র, পোশাক, আচার-আচরণ, বিয়ে, পরিবার—সব কিছুতেই ইসলামের নির্দেশ থাকা উচিত। অথচ বর্তমান সমাজে বিয়েকে আমরা এক প্রকার আনুষ্ঠানিকতা বা সামাজিক রীতি হিসেবে গ্রহণ করেছি, যেখানে ইসলামি আদর্শ ও সুন্নাহর অনুসরণ অনেকাংশে হারিয়ে যাচ্ছে। ইসলামে বিয়ে শুধু শারীরিক সম্পর্কের বন্ধন নয়; বরং এটি এক পবিত্র চুক্তি ( মিসাকান গালিজা ), যা পারস্পরিক সম্মান, দয়া, ভালোবাসা ও দায়িত্বের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ...